Jeremiah 30:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন; আমরা ভয়ের, কম্পনের আওয়াজ শুনেছি, শান্তির নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “ ‘ভয়ের চিৎকার শোনা যাচ্ছে, ভীষণ আতঙ্কের, শান্তির নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন; আমরা ভয়ের, কম্পনের শব্দ শুনিয়াছি, শান্তির নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন; আমরা ভয়ের, কম্পনের শব্দ শুনিয়াছি, শান্তির নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সদাপ্রভু বলছি, শান্তির চিৎকার নয় বরং ভীষণ ভয়ের চিৎকার শোনা গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি মাবুদ বলছি, শান্তির চিৎকার নয় বরং ভীষণ ভয়ের চিৎকার শোনা গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শুনেছি সন্ত্রাসের চীৎকার শুনেছি ভয়বিহ্বল ক্রন্দন, শান্তি সেখানে নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা বলেছিলেন তা হল: “আমরা শুনতে পাচ্ছি ভয় পেয়ে লোকরা কাঁদছে! লোকরা ভীত, সেখানে কোন শান্তি নেই!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘কারণ সদাপ্রভু এই কথা বলেন, আমরা ভীষণ ভয়ের কাঁপা আওয়াজ শুনেছি, শান্তির আওয়াজ নয়।