Jeremiah 30:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা একবার জিজ্ঞাসা করে দেখ, পুরুষের কি প্রসববেদনা হয়? প্রসবকালে যেমন স্ত্রীলোকের, তেমনি আমি প্রত্যেক পুরুষের কোমরে হাত ও সকলের মুখ বিষাদে ম্লান কেন দেখছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা জিজ্ঞাসা করে দেখো: কোনো পুরুষ কি সন্তান প্রসব করতে পারে? তাহলে কেন আমি প্রত্যেকজন শক্তিশালী পুরুষকে, পেটের উপরে তাদের হাত রাখতে দেখছি, যেমন কোনো প্রসবযন্ত্রণাগ্রস্ত নারী রেখে থাকে? প্রত্যেকের মুখ যেন মৃত্যুভয়ে বিবর্ণ হয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা একবার জিজ্ঞাসা করিয়া দেখ, পুরুষের কি প্রসববেদনা হয়? প্রসবকালে যেমন স্ত্রীলোকের, তেমনি আমি প্রত্যেক পুরুষের কটিদেশে হস্ত ও সকলের মুখ বিষাদে ম্লান কেন দেখিতেছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা একবার জিজ্ঞাসা করিয়া দেখ, পুরুষের কি প্রসববেদনা হয়? প্রসবকালে যেমন স্ত্রীলোকের, তেমনি আমি প্রত্যেক পুরুষের কটিদেশে হস্ত ও সকলের মুখ বিষাদে ম্লান কেন দেখিতেছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা জিজ্ঞাসা করে দেখ, পুরুষ কি গর্ভে সন্তান ধরতে পারে? তাহলে কেন আমি প্রত্যেকটি শক্তিশালী পুরুষকে প্রসব যন্ত্রণা ভোগ করা স্ত্রীলোকের মত পেটের উপর হাত রাখতে ও সকলের মুখ মুত্যুর মত ফ্যাকাশে দেখতে পাচ্ছি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা জিজ্ঞাসা করে দেখ, পুরুষ কি গর্ভে সন্তান ধরতে পারে? তাহলে কেন আমি প্রত্যেকটি শক্তিশালী পুরুষকে প্রসব যন্ত্রণা ভোগ করা স্ত্রীলোকের মত পেটের উপর হাত রাখতে ও সকলের মুখ মৃত্যুর মত ফ্যাকাশে দেখতে পাচ্ছি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার স্তব্ধ হও, ভাবো! পুরুষ কি কখনও সন্তানের জন্মদান করতে পারে। কেন তবে আমি দেখতে পাচ্ছি শ্রম বেদনাতুরা নারীর মত প্রত্যেকটি পুরুষ তার কটিদেশে হাত দিয়ে আছে? কেন তাদের মুখ রক্তশূন্য,বিবর্ণ মৃতের মত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই প্রশ্নটি করো এবং তার সম্বন্ধে ভাবো: একজন পুরুষ কি একটি শিশুকে জন্ম দিতে পারে? নিশ্চয়ই নয়| তাহলে কেন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি শক্তিশালী পুরুষ প্রসব বেদনায় কাতর একজন মহিলার মতো পেটে হাত দিয়ে আছে? কেন প্রত্যেকটি মানুষের মুখ মৃত ব্যক্তির মতো পাঁশুটে বর্ণ ধারণ করেছে? কারণ তারা প্রত্যেকে হঠাৎ‌‌ ভীষণ ভয় পেয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জিজ্ঞাসা করে দেখ, যদি কোনো পুরুষ সন্তান প্রসব করতে পারে। কেন আমি প্রত্যেকটি যুবককে তার কোমরে হাত রাখতে দেখি? যেমন একজন স্ত্রীলোক সন্তান প্রসব করে, কেন তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেছে?