Jeremiah 30:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়! সেদিন মহৎ, তার মত দিন আর নেই; এ ইয়াকুবের সঙ্কটকাল, কিন্তু এ থেকে সে নিস্তার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন কত না ভয়ংকর হবে! তার সঙ্গে আর কোনো দিনের তুলনা করা যাবে না। এ হবে যাকোব কুলের জন্য এক সংকটের সময়, কিন্তু তাকে এর মধ্য থেকে উদ্ধার করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়! সেই দিন মহৎ, তাহার তুল্য দিন আর নাই; এ যাকোবের সঙ্কটকাল, কিন্তু ইহা হইতে সে নিস্তার পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়! সেই দিন মহৎ, তাহার তুল্য দিন আর নাই; এ যাকোবের সঙ্কটকাল, কিন্তু ইহা হইতে সে নিস্তার পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, সেই দিনটা কি ভয়ংকর হবে! সেই রকম আর কোন দিন হবে না। তখন হবে যাকোবের কষ্টের সময়, কিন্তু তা থেকে তাকে উদ্ধার করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, সেই দিনটা কি ভয়ংকর হবে! সেই রকম আর কোন দিন হবে না। তখন হবে ইয়াকুবের কষ্টের সময়, কিন্তু তা থেকে তাকে উদ্ধার করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক ভয়ঙ্কর দিন আসছে, যে দিনের সঙ্গে তুলনা চলে না অন্য কোনও দিনের, আমার প্রজাদের পক্ষে এ বড় দুঃসময়, কিন্তু তারা এ থেকে উদ্ধার পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাকোবের জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সময়| এই সময়টা একটা খুব বড় অশান্তির সময়| আর কখনও এরকম সমস্যা সঙ্কুল সময় আসবে না| কিন্তু যাকোব রক্ষা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হায়! সেই দিন টি কত মহৎ হবে, সেই রকম আর কোন দিন নেই। তখন যাকোবের দুশ্চিন্তার দিন হবে, কিন্তু তা থেকে সে উদ্ধার পাবে’।