Jeremiah 30:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আমি সেদিন তোমার ঘাড় থেকে ওর জোয়াল ভেঙ্গে ফেলব, তোমার বন্ধনগুলো মুক্ত করবো এবং বিদেশীরা তাকে আর গোলামী করাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সেদিন,’ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি তাদের কাঁধের জোয়াল ভেঙে ফেলব এবং তাদের বাঁধন সব ছিঁড়ে ফেলব; বিদেশিরা আর তাদের দাসত্ব করাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি সেই দিন তোমার গ্রীবা হইতে উহার যোঁয়ালি ভগ্ন করিব, তোমার বন্ধন সকল ছেদন করিব, এবং বিদেশিগণ তাহাকে আর দাসত্ব করাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি সেই দিন তোমার গ্রীবা হইতে উহার জোঁয়ালি ভগ্ন করিব, তোমার বন্ধন সকল ছেদন করিব, এবং বিদেশিগণ তাহাকে আর দাসত্ব করাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, সেই দিন আমি তাদের ঘাড় থেকে জোয়াল ভেংগে ফেলব এবং তাদের বাঁধন ছিঁড়ে ফেলব; বিদেশীরা আর তাদের দাস করে রাখবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্ রাব্বুল আলামীন বলছি, সেই দিন আমি তাদের ঘাড় থেকে জোয়াল ভেংগে ফেলব এবং তাদের বাঁধন ছিঁড়ে ফেলব; বিদেশীরা আর তাদের গোলাম করে রাখবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, সেইদিন আমি তাদের গলায় বাঁধা যোঁয়ালি ভেঙ্গে ফেলব, মোচন করব তাদের শৃঙ্খল। তারা আর বিদেশীদের ক্রীতদাস হয়ে থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই হল সর্বশক্তিমান প্রভুর বার্তা: “সেই সময় আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের কাঁধে চাপানো জোয়াল সরিয়ে নেব| তোমাদের দড়ির বাঁধন খুলে দেব| অন্য জাতির লোকরা আর কখনও আমার লোকদের দাসত্ব করতে বাধ্য করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘সেদিন আমি তোমার ঘাড় থেকে জোয়াল ভেঙে ফেলব এবং তোমার শেকল ছিঁড়ে ফেলব; তাই বিদেশীরা আর তোমায় দাস করে রাখবে না।