Jeremiah 30:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা নিজেদের আল্লাহ্ মাবুদের ও নিজেদের বাদশাহ্ দাউদের গোলামী করবে, আমি তাদের জন্য তাঁকেই উৎপন্ন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর এবং তাদের রাজা দাউদের সেবা করবে, যাঁকে আমি তাদের জন্য তুলে ধরব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর, ও আপনাদের রাজা দায়ূদের দাসত্ব করিবে, আমি তাহাদের জন্য তাঁহাকেই উৎপন্ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর, ও আপনাদের রাজা দায়ূদের দাসত্ব করিবে, আমি তাহাদের জন্য তাঁহাকেই উৎপন্ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাদের রাজা দায়ূদের একজন বংশধরের সেবা করবে যাঁকে আমি তাদের রাজা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে তারা তাদের মাবুদ আল্লাহ্র ও তাদের বাদশাহ্ দাউদের একজন বংশধরের সেবা করবে যাঁকে আমি তাদের বাদশাহ্ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরিবর্তে তারা আমার, তাদের প্রভু পরমেশ্বরের সেবা করবে এবং দাউদের এক বংশধর, যাকে আমি তাদের রাজা করব—তার সেবা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আর কোন বিদেশী রাজ্যের সেবা করবে না| তারা শুধু প্রভু তাদের ঈশ্বরের সেবা করবে এবং তারা তাদের রাজা দায়ুদের সেবা করবে| আমি রাজাকে তাদের কাছে পাঠাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করবে ও তাদের রাজা দায়ূদের সেবা করবে, যাকে আমি তাদের রাজা করব।