Jeremiah 31:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেই সময়ে আমি ইসরাইলের সমস্ত গোষ্ঠীর আল্লাহ্ হব এবং তারা আমার লোক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “সেই সময়ে আমি হব ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সেই সময়ে আমি ইস্রায়েলের সমুদয় গোষ্ঠীর ঈশ্বর হইব, এবং তাহারা আমার প্রজা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সেই সময়ে আমি ইস্রায়েলের সমুদয় গোষ্ঠীর ঈশ্বর হইব, এবং তাহারা আমার প্রজা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “সেই সময় আমি ইস্রায়েলের সব গোষ্ঠীরই ঈশ্বর হব, আর তারা আমার লোক হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “সেই সময় আমি ইসরাইলের সব গোষ্ঠীরই আল্লাহ্ হব, আর তারা আমার বান্দা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, এমন সময় আসছে, যেদিন আমিই হব ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর ঈশ্বর এবং তারা হবে আমার প্রজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এই কথাগুলি বলেছিলেন, “সে সময় আমি ইস্রায়েলের সমস্ত পরিবারবর্গের ঈশ্বর হব| এবং তারা হবে আমার লোক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সেই দিন” এটি সদাপ্রভুর ঘোষণা “আমি ইস্রায়েলের সব গোষ্ঠীরই ঈশ্বর হব এবং তারা আমার প্রজা হবে।”