Jeremiah 31:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জাতিবৃন্দ, তোমরা মাবুদের কালাম শোন এবং দূরস্থ উপকূলগুলোতে তা প্রচার কর; আর বল, যিনি ইসরাইলকে ছড়িয়ে দিয়েছেন, তিনিই তাকে সংগ্রহ করবেন, আর রক্ষক যেমন নিজের পালকে রক্ষা করে, তেমনি রক্ষা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে জাতিগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো; দূরবর্তী উপকূলগুলিতে এই কথা ঘোষণা করো, ‘যিনি ইস্রায়েলকে ছিন্নভিন্ন করেছিলেন, তিনি তাদের সংগ্রহ করবেন, এবং পালকের মতো তাঁর পালের উপরে দৃষ্টি রাখবেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে জাতি সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন, এবং দূরস্থ উপকূল সমূহে তাহা প্রচার কর; আর বল, যিনি ইস্রায়েলকে ছড়াইয়াছেন, তিনিই তাহাকে সংগ্রহ করিবেন, আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে, তেমনি রক্ষা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে জাতি সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন, এবং দূরস্থ উপকূল সমূহে তাহা প্রচার কর; আর বল, যিনি ইস্রায়েলকে ছড়াইয়াছেন, তিনিই তাহাকে সংগ্রহ করিবেন, আর রক্ষক যেমন নিজ পালকে রক্ষা করে, তেমনি রক্ষা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে জাতিরা, আমার বাক্য শোন; তোমরা দূরের দেশগুলোতে এই কথা ঘোষণা কর, ‘যিনি ইস্রায়েলকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি তাদের জড়ো করবেন এবং রাখালের মত করে তাঁর পাল রক্ষা করবেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে জাতিরা, আমার কালাম শোন; তোমরা দূরের দেশগুলোতে এই কথা ঘোষণা কর, ‘যিনি ইসরাইলকে ছড়িয়ে দিয়েছিলেন তিনি তাদের জমায়েত করবেন এবং রাখালের মত করে তাঁর পাল রক্ষা করবেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, হে জাতিবৃন্দ, শোন আমার কথা, ঘোষণা কর আমার বাণী দূর-দূরান্তরে, সুদূর দিগন্তে। আমি ছড়িয়ে দিয়েছিলাম আমার প্রজাদের, কিন্তু একত্র করব তাদের আবার। রাখব তাদের সতর্ক প্রহরায়, মেষপালক যেমন রাখে তার মেষপাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জাতিসমূহ, প্রভুর কথাগুলি শোন! সমুদ্রের ধারে দূর দেশগুলিতে এই বার্তা বল| ‘ঈশ্বর ইস্রায়েলের লোকদের ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি তাদের একত্র করে ফিরিয়ে আনবেন| এবং তিনি তার মেষপালের (লোকেদের) ওপর নজর রাখবেন মেষপালকের মতো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিসমূহ, সদাপ্রভুর বাক্য শোন। দূরের উপকূলে তা বর্ণনা কর। জাতি, তোমরা বল, “যিনি ইস্রায়েলকে ছড়িয়েছেন, তিনিই তাদের জড়ো করবেন এবং মেষপালকের মত করে তাঁর মেষ রক্ষা করবেন।”