Jeremiah 31:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ ইয়াকুবকে উদ্ধার করেছেন, তার চেয়েও বেশি বলবানের হাত থেকে তাকে মুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু যাকোবকে উদ্ধার করবেন এবং তিনি তাদের চেয়েও শক্তিশালী লোকদের হাত থেকে তাদের মুক্ত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু যাকোবকে উদ্ধার করিয়াছেন, তদপেক্ষা অধিক বলবানের হস্ত হইতে তাহাকে মুক্ত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু যাকোবকে উদ্ধার করিয়াছেন, তদপেক্ষা অধিক বলবানের হস্ত হইতে তাহাকে মুক্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভুই যাকোবকে ছাড়িয়ে আনব এবং তাদের চেয়েও শক্তিশালীদের হাত থেকে তাদের মুক্ত করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদই ইয়াকুবকে ছাড়িয়ে আনব এবং তাদের চেয়েও শক্তিশালীদের হাত থেকে তাদের মুক্ত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মুক্ত করেছি ইসরায়েলকে, পরাক্রান্ত জাতির কবল থেকে করেছি উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যাকোব পরিবারকে ফিরিয়ে আনবেন| তিনি তাঁর লোকদের তাদের চেয়ে শক্তিশালী লোকদের হাত থেকে রক্ষা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন এবং তার থেকে শক্তিশালীদের হাত থেকে তাদের ছাড়িয়ে এনেছেন।