Jeremiah 31:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা এসে উঁচু সিয়োনে আনন্দগান করবে এবং স্রোতের মত প্রবাহিত হয়ে মাবুদের মঙ্গলদানের কাছে, গম, আঙ্গুর-রস, তেল, ভেড়ার বাচ্চাগুলোর ও বাছুরগুলোর জন্য আসবে এবং তাদের প্রাণ সুসিক্ত বাগানের মত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সিয়োনের উঁচু স্থানগুলিতে এসে আনন্দে চিৎকার করবে; সদাপ্রভুর দেওয়া প্রাচুর্যের কারণে তারা উল্লসিত হবে, শস্যদানা, নতুন দ্রাক্ষারস ও তেল, পালের মেষশাবক ও গোবৎসদের জন্য। তারা হবে উত্তমরূপে সেচিত উদ্যানের মতো, তারা আর দুঃখ পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আসিয়া উচ্চ সিয়োনে আনন্দগান করিবে, এবং স্রোতের ন্যায় প্রবাহিত হইয়া সদাপ্রভুর মঙ্গলদানের নিকটে, গোমের, দ্রাক্ষারসের, তৈলের, মেষবৎসদের ও গোবৎসদের জন্য আসিবে, এবং তাহাদের প্রাণ সুসিক্ত উদ্যানের ন্যায় হইবে; তাহারা আর অবসন্ন হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আসিয়া উচ্চ সিয়োনে আনন্দগান করিবে, এবং স্রোতের ন্যায় প্রবাহিত হইয়া সদাপ্রভুর মঙ্গলদানের নিকটে, গমের, দ্রাক্ষারসের, তৈলের, মেষবৎসদের ও গোবৎসদের জন্য আসিবে, এবং তাহাদের প্রাণ সুসিক্ত উদ্যানের ন্যায় হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা এসে সিয়োনের উঁচু জায়গায় আনন্দধ্বনি করবে; আমার দেওয়া প্রচুর শস্য, নতুন আংগুর-রস, তেল, ভেড়া ও গরুর পালের বাচ্চা পেয়ে তারা আনন্দ করবে। তারা হবে ভাল করে জল দেওয়া বাগানের মত; তারা আর দুর্বল হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা এসে সিয়োনের উঁচু জায়গায় আনন্দধ্বনি করবে; আমার দেওয়া প্রচুর শস্য, নতুন আংগুর-রস, তেল, ভেড়া ও গরুর পালের বাচ্চা পেয়ে তারা আনন্দ করবে। তারা হবে ভাল করে পানি দেওয়া বাগানের মত; তারা আর দুর্বল হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আসবে, গাইবে আনন্দগান সিয়োন পর্বতে, আনন্দে মুখর হবে আমার বহু উপহারে শস্য, সুরা আর জলপাই তেলের উপহার, গবাদি পশু আর মেষের উপহার। তারা হবে জল-সিঞ্চিত উদ্যানের মত অপূর্ণ থাকবে না তাদের কোন প্রয়োজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের শিখরে উঠে আসবে ইস্রায়েলের মানুষ| তারা আনন্দে উল্লাস করবে| তাদের মুখমণ্ডলের ওপর আনন্দ ও সুখের দীপ্তি দেখা দেবে| প্রভু যে সমস্ত ভালো জিনিষগুলি তাদের দেবেন সে সম্বন্ধে তারা খুশী হবে| প্রভু তাদের শস্যসমূহ, নতুন দ্রাক্ষারস, জলপাইয়ের তেল, মেষ এবং গরুসমূহ দেবেন| ইস্রায়েলের লোকের আর কোন সমস্যা থাকবে না| তাদের জীবন হয়ে উঠবে একটি বাগানের মত যাতে অনেক জল আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা আসবে এবং সিয়োনের উঁচু জায়গায় আনন্দ করবে। তারা সদাপ্রভুর মঙ্গলদানে, দানাশষ্যে, নতুন আঙ্গুর রস, তেল, ভেড়া ও গরুর পালের বাচ্চা পেয়ে আনন্দ করবে। কারণ তাদের প্রাণ হবে জলপূর্ণ বাগানের মত এবং তারা আর কখনও দুঃখ অনুভব করবে না।