Jeremiah 31:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমার কান্নার আওয়াজ ও চোখের পানি মুছে ফেল; কেননা তোমার কাজের পুরস্কার দেওয়া হবে, মাবুদ এই কথা বলেন, আর তারা দুশমনের দেশ থেকে ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “তোমার কান্নার রব থামাও ও তোমার চোখের জল মুছে ফেলো, কারণ তোমার কাজ পুরস্কৃত হবে,” একথা সদাপ্রভু বলেন। “তারা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা বলেন, তোমার রোদনের শব্দ ও চক্ষের জল নিবৃত্ত কর; কেননা তোমার কার্য্যের পুরস্কার দত্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন, আর তাহারা শত্রুর দেশ হইতে ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা বলেন, তোমার রোদনের শব্দ ও চক্ষের জল নিবৃত্ত কর; কেননা তোমার কার্যের পুরস্কার দত্ত হইবে, ইহা সদাপ্রভু বলেন, আর তাহারা শত্রুর দেশ হইতে ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার কান্নাকাটি থামাও ও চোখের জল মোছ, কারণ তোমার কাজের পুরস্কার তুমি পাবে। তারা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কান্নাকাটি থামাও ও চোখের পানি মুছ, কারণ তোমার কাজের পুরস্কার তুমি পাবে। তারা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো ইসরায়েল, মোছ আঁখিজল, ব্যর্থ হবে না কর্ম তেমার, সন্তানদের জন্য যা কিছু করেছ, পাবে তুমি তার যোগ্য পুরস্কার, তারা আসবে ফিরে শত্রুপুরী থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু বললেন, “কান্না থামাও| চোখের জল মুছে নাও! তুমি তোমার কৃতকার্যের জন্য পুরস্কৃত হবে| এই হল প্রভুর বার্তা| “ইস্রায়েলের লোকরা তাদের শত্রুর দেশ থেকে ফিরে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “তোমার কান্নাকাটি থামাও ও চোখের জল ধরে রাখো; কারণ তোমার কষ্টের পুরষ্কার পাবে।” এটা সদাপ্রভুর ঘোষণা। “তোমার সন্তানেরা শত্রুদের দেশ থেকে ফিরে আসবে।