Jeremiah 31:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আফরাহীমের স্বর স্পষ্ট শুনতে পেয়েছি; সে খেদোক্তি করে বলেছে, ‘যাকে বশ করা হয় নি এমন বাছুরটির মত তুমি আমাকে শাস্তি দিয়েছ, আমি শাস্তি ভোগ করেছি; আমাকে ফিরাও, তাতে আমি ফিরব, কেননা তুমিই আমার আল্লাহ্‌ মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি নিশ্চিতরূপে ইফ্রয়িমের কাতরধ্বনি শুনেছি: ‘কোনো অবাধ্য বাছুরের মতো তুমি আমাকে শাসন করেছ, আর আমি শাস্তি পেয়েছি। আমাকে ফিরাও, তাহলে আমি ফিরে আসব, কারণ তুমিই হলে সদাপ্রভু, আমার ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইফ্রয়িমের স্বর স্পষ্ট শুনিতে পাইয়াছি; সে খেদোক্তি করিয়া বলিয়াছে, ‘তুমি আমাকে শাস্তি দিয়াছ, আমি শাস্তি ভোগ করিয়াছি, যাহাকে বশ করা হয় নাই, এমন গোবৎসের ন্যায়; আমাকে ফিরাও, তাহাতে আমি ফিরিব, কেননা তুমিই আমার ঈশ্বর সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইফ্রয়িমের স্বর স্পষ্ট শুনিতে পাইয়াছি; সে খেদোক্তি করিয়া বলিয়াছে, ‘তুমি আমাকে শাস্তি দিয়াছ, আমি শাস্তি ভোগ করিয়াছি, যাহাকে বশ করা হয় নাই, এমন গোবৎসের ন্যায়; আমাকে ফিরাও, তাহাতে আমি ফিরিব, কেননা তুমিই আমার ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি অবশ্যই ইফ্রয়িমের এই কাতর স্বর শুনেছি, ‘তুমি আমাকে অবাধ্য বাছুরের মত করে শাসন করেছ, আর তার ফলে আমি শাস্তি পেয়েছি। আমাকে ফিরাও, তাতে আমি ফিরব, কারণ তুমিই আমার ঈশ্বর সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি অবশ্যই আফরাহীমের এই কাতর স্বর শুনেছি, ‘তুমি আমাকে অবাধ্য বাছুরের মত করে শাসন করেছ, আর তার ফলে আমি শাস্তি পেয়েছি। আমাকে ফিরাও, তাতে আমি ফিরব, কারণ তুমিই আমার মাবুদ আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলকে আমি দুঃখে কাতর হয়ে বলতে শুনেছি, ‘হে প্রভু পরমেশ্বর, আমি ছিলাম পোষ না মানা পশুর মত, কিন্তু তুমি শিখিয়েছ আমায় বাধ্য হতে। ফিরিয়ে নিয়ে যাও আমাকে, আমি ফিরে যেতে চাই তোমার কাছে, হে আমার প্রভু, আরাধ্য আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের কান্না আমি শুনতে পেয়েছি| ইফ্রয়িম কাঁদতে কাঁদতে বলছে: ‘প্রভু আপনি আমাকে সত্যি শাস্তি দিয়েছেন এবং আমি আমার শিক্ষা পেয়ে গিয়েছি| আমি ছিলাম একটি বাছুরের মতো যাকে কখনও শিক্ষা দেওয়া হয়নি| আপনিই আমার প্রভু ঈশ্বর| অনুগ্রহ করে আমার শাস্তি তুলে নিন| আমি আপনার কাছে ফিরে আসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অবশ্যই ইফ্রয়িমের দুঃখের কথা শুনেছি, ‘তুমি আমাকে শাস্তি দিয়েছ এবং আমি শাস্তি পেয়েছি। অবাধ্য বাছুরের মত আমাকে ফিরিয়ে আনো এবং আমি ফিরে আসব, কারণ তুমি সদাপ্রভু, আমার ঈশ্বর।