Jeremiah 31:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ফিরার পর অনুতাপ করলাম ও শিক্ষা পাবার পর ঊরুদেশে আঘাত করলাম; আমি লজ্জিত ও নিতান্ত বিষণ্ন হলাম, কেননা নিজের যৌবনকালের অপযশ বহন করলাম।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বিপথগামী হওয়ার পর, আমি অনুতাপ করেছি; আমি সব বুঝতে পারলে আমার বুক চাপড়ালাম। আমি লজ্জিত ও অপমান বোধ করছিলাম কারণ আমি আমার যৌবনের অপমান সহ্য করেছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ফিরিলে পর অনুতাপ করিলাম, ও শিক্ষা পাইলে পর ঊরুদেশে আঘাত করিলাম; আমি লজ্জিত ও নিতান্ত বিষণ্ণ হইলাম, কেননা নিজ যৌবনকালের অপযশ বহন করিলাম।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ফিরিলে পর অনুতাপ করিলাম, ও শিক্ষা পাইলে পর ঊরুদেশে আঘাত করিলাম; আমি লজ্জিত ও নিতান্ত বিষণ্ন হইলাম, কেননা নিজ যৌবনকালের অপযশ বহন করিলাম।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বিপথে যাওয়ার পর দুঃখিত হয়ে ফিরলাম, বুঝতে পেরে বুক চাপড়ালাম। আমি লজ্জিত ও অপমানিত বোধ করলাম, কারণ আমার যুবা বয়সের পাপের জন্য আমাকে অসম্মানিত হতে হয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বিপথে যাওয়ার পর দুঃখিত হয়ে ফিরলাম, বুঝতে পেরে বুক চাপড়ালাম। আমি লজ্জিত ও অপমানিত বোধ করলাম, কারণ আমার যুবা বয়সের গুনাহের জন্য আমাকে অসম্মানিত হতে হয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে ত্যাগ করে আমি চলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি অনুতপ্ত, চেয়েছি আসতে ফিরে তোমার কাছে। যেদিন আমার চেতনা এল, আমি অবনত হলাম অনুতাপে, আমি লজ্জিত হতমান, এতদিন আমি লিপ্ত ছিলাম পাপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি| তাই আমি আমার হৃদয় এবং আমার জীবন পরিবর্তন করেছি| আমি আমার বোকামিতে নিজেই ভীষণ লজ্জিত| আমার যৌবনের খারাপ কাজগুলো আজ আমাকেই অস্বস্তিতে ফেলে দিচ্ছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমার কাছে ফিরলাম, আমি দুঃখিত হলাম, আমি বাধ্য হবার পর দুঃখে আমার বুকে চাপড় মারলাম। আমি লজ্জিত ও অপমানিত হলাম, কারণ আমার যুবক বয়সের অপরাধ বহন করেছি’।