Jeremiah 31:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তলোয়ার থেকে রক্ষা পাওয়া লোকেরা মরুভূমিতে রহমত লাভ করলো; সে ইসরাইল, আমি তাকে বিশ্রাম দিতে গমন করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “যারা তরোয়ালের আঘাত থেকে রক্ষা পাবে, তারা মরুপ্রান্তরে কৃপা লাভ করবে; আর আমি এসে ইস্রায়েলকে বিশ্রাম দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, খড়্গ হইতে রক্ষিত লোকেরা প্রান্তরে অনুগ্রহ প্রাপ্ত হইল; সে ইস্রায়েল, আমি তাহাকে বিশ্রাম দিতে গমন করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, খড়্গ হইতে রক্ষিত লোকেরা প্রান্তরে অনুগ্রহ প্রাপ্ত হইল; সে ইস্রায়েল, আমি তাহাকে বিশ্রাম দিতে গমন করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আরও বলছেন, “ইস্রায়েলীয়েরা যখন বিশ্রাম পাবার জন্য যাচ্ছিল তখন যারা যুদ্ধের হাত থেকে বেঁচেছিল তারা মরু-এলাকায় আমার দয়া পেয়েছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আরও বলছেন, “বনি-ইসরাইলরা যখন বিশ্রাম পাবার জন্য যাচ্ছিল তখন যারা যুদ্ধের হাত থেকে বেঁচেছিল তারা মরুভূমিতে আমার রহমত পেয়েছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুপ্রান্তরে আমি ইসরায়েলকে করুণা করেছিলাম, যুদ্ধে মৃত্যুর হাত থেকে তারা নিষ্কৃতি পেয়েছিল। যখন ইসরায়েল বিশ্রামের জন্য লালায়িত হয়েছিল, আমি দূর থেকে আবির্ভূত হয়েছিলাম তাদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন: “যারা শত্রুর তরবারির আক্রমণ থেকে পালিয়ে বেঁচেছিল তারা মরুভূমিতেই আরাম খুঁজে পাবে| ইস্রায়েল সেখানে বিশ্রামের জন্য যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “লোকেরা, যারা তরোয়ালের থেকে বেঁচে গেছে, তারা মরুপ্রান্তে অনুগ্রহ পেল, ইস্রায়েলকে বিশ্রাম দিতে গেলাম।”