Jeremiah 31:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি বিপথগামিনী কন্যে, কতকাল ভ্রমণ করবে? মাবুদ তো দুনিয়াতে একটি নতুন নিয়ম সৃষ্টি করলেন; নারী পুরুষকে বেষ্টন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিপথগামী ইস্রায়েল কন্যা, তুমি কত কাল উদ্দেশ্যহীন ঘুরে বেড়াবে? সদাপ্রভু এক নতুন বিষয় পৃথিবীতে সৃষ্টি করবেন, একজন নারী একজন পুরুষকে রক্ষা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি বিপথগামিনি কন্যে, কতকাল ভ্রমণ করিবে? সদাপ্রভু ত পৃথিবীতে এক নূতন নিয়ম সৃষ্টি করিলেন; নারী পুরুষকে বেষ্টন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি বিপথগামিনি কন্যে, কতকাল ভ্রমণ করিবে? সদাপ্রভু ত পৃথিবীতে এক নূতন নিয়ম সৃষ্টি করিলেন; নারী পুরুষকে বেষ্টন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বিপথে যাওয়া কন্যা, আর কতকাল তুমি ঘুরে বেড়াবে? আমি সদাপ্রভু পৃথিবীতে একটা নতুন ব্যাপার ঘটিয়েছি, তা হল, স্ত্রীলোক পুরুষকে ঘেরাও করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে বিপথে যাওয়া কন্যা, আর কতকাল তুমি ঘুরে বেড়াবে? আমি মাবুদ দুনিয়াতে একটা নতুন ব্যাপার ঘটিয়েছি, তা হল, স্ত্রীলোক পুরুষকে ঘেরাও করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কতদিন তুমি থাকবে দ্বিধাভরে ওগো অবিশ্বাসিনী কন্যা? আমি সৃষ্টি করেছি এক অভিনব বস্তু, একেবারে ভিন্নতর, যেমন ভিন্ন এক পুরুষকে নারীর রক্ষা করা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিশ্বস্ত কন্যা, কতদিন তুমি এভাবে ঘুরে বেড়াবে? কবে তুমি ঘরে ফিরবে?” “প্রভু যখন দেশে কোন নতুন কিছু সৃষ্টি করেন (তখন) একজন পুরুষকে একজন মহিলা ঘিরে থাকে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপথগামী মেয়ে, আর কতকাল তুমি ঘুরে বেড়াবে? কারণ সদাপ্রভু পৃথিবীতে একটি নতুন কিছু সৃষ্টি করেছেন: স্ত্রীলোকেরা শক্তিশালী পুরুষদের রক্ষা করার জন্য তাদের চারপাশে ঘুরবে।