Jeremiah 31:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, আমি যখন এই লোকদের বন্দীদশা ফিরাব, তখন তারা এহুদা দেশে ও সেখানকার সকল নগরে পুনর্বার এই কথা বলবে, ‘হে ধর্মময় নিবাস, হে পবিত্র-পর্বত, মাবুদ তোমাকে দোয়া করুন।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, “আমি যখন তাদের বন্দিত্ব থেকে ফিরিয়ে আনি, যিহূদা ও তার নগরগুলির লোকেরা পুনরায় এই কথাগুলি ব্যবহার করবে, ‘হে ধার্মিকতার নিবাস, হে পবিত্র পর্বত, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি যখন এই লোকদের বন্দি-দশা ফিরাইব, তখন তাহারা যিহূদা দেশে ও তথাকার সকল নগরে পুনর্ব্বার এই কথা বলিবে, ‘হে ধর্ম্মনিবাস, হে পবিত্র-পর্ব্বত, সদাপ্রভু তোমাকে আশীর্ব্বাদ করুন।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমি যখন এই লোকদের বন্দিদশা ফিরাইব, তখন তাহারা যিহূদা দেশে ও তথাকার সকল নগরে পুনর্বার এই কথা বলিবে, ‘হে ধর্মনিবাস, হে পবিত্র-পর্বত, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “আমি যখন বন্দীদশা থেকে লোকদের ফিরিয়ে আনব তখন যিহূদা দেশ ও তার শহরগুলোর লোকেরা আবার বলবে, ‘হে সততাপূর্ণ বাসস্থান, হে পবিত্র পাহাড়, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছেন, “আমি যখন বন্দীদশা থেকে লোকদের ফিরিয়ে আনব তখন এহুদা দেশ ও তার শহরগুলোর লোকেরা আবার বলবে, ‘হে সততাপূর্ণ বাসস্থান, হে পবিত্র পাহাড়, মাবুদ তোমাকে দোয়া করুন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেন, আমি যখন প্রজাদের আবার প্রতিষ্ঠিত করব তাদের আপন দেশে, তখন তারা আবার যিহুদীয়া ও তার শহর-নগর মুখরিত করে বলবে, ‘প্রভু পরমেশ্বরের আশিস্‌ধন্য হও হে পবিত্র পর্বত, ধন্য হও জেরুশালেমের পবিত্র পর্বত, যেখানে ন্যায় ও ধর্মের অধিষ্ঠান।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বললেন: “যিহূদার লোকদের জন্য আমি আবার ভাল কিছু করব| যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের আমি ফিরিয়ে আনব| সেই সময়, যিহূদা শহরগুলির লোকরা আবার ঐ কথাগুলি বলবে: ‘ধার্মিক বাসস্থান ও পবিত্র পর্বত, প্রভু তোমাদের আশীর্বাদ করুন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, “আমি যখন লোকেদের নিজেদের দেশে ফিরিয়ে আনব, তারা যিহূদা দেশ ও তার শহরগুলিতে এই কথা বলবে, ‘তোমার ন্যায়পরায়ন স্থান, যেখানে তিনি বাস করেন; পবিত্র পাহাড় তোমাকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন’।