Jeremiah 31:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি আপ্যায়িত করেছি ক্লান্ত প্রাণকে এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ক্লান্তদের সতেজ করব এবং অবসন্ন প্রাণকে তৃপ্ত করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে, এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি আপ্যায়িত করিয়াছি ক্লান্ত প্রাণকে, এবং প্রত্যেক অবসন্ন প্রাণকে তৃপ্ত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ক্লান্তদের সতেজ করে তুলব এবং দুর্বলদের অন্তর শক্তিশালী করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ক্লান্তদের সতেজ করে তুলব এবং দুর্বলদের দিল শক্তিশালী করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি অবসন্ন মানুষের অবসাদ দূর করব, ক্ষুধায় ক্লিষ্ট মানুষকে তৃপ্ত করব আহার্য দানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা ক্লান্ত এবং অসুস্থ তাদের আমি বিশ্রাম ও শক্তি যোগাব এবং যারা দুঃখিত ছিল তাদের ইচ্ছাসমূহ পূর্ণ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি ক্লান্তদের পান করার জল দেবো এবং আমি প্রত্যেক তৃষ্ণার্ত লোককে তার কষ্ট থেকে তৃপ্ত করব।”