Jeremiah 31:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেমন আমি তাদের উন্মূলন, উৎপাটন, নিপাত, বিনাশ ও অমঙ্গল করতে জাগ্রত ছিলাম, তেমনি তাদেরকে গাঁথতে ও রোপণ করতেও জাগ্রত থাকব, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে আমি তাদের উপর দৃষ্টি রেখে তাদের উৎপাটন করেছি ও ছিঁড়ে ফেলেছি, তাদের ছুঁড়ে ফেলেছি, ধ্বংস ও বিপর্যয় নিয়ে এসেছি, সেভাবেই আমি তাদের রোপণ ও গঠন করার প্রতিও দৃষ্টি দেব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেমন আমি তাহাদের উন্মূলন, উৎপাটন, নিপাত, বিনাশ ও অমঙ্গল করিতে জাগরূক ছিলাম, তেমনি তাহাদিগকে গাঁথিতে ও রোপন করিতেও জাগরূক হইব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেমন আমি তাহাদের উন্মূলন, উৎপাটন, নিপাত, বিনাশ ও অমঙ্গল করিতে জাগরূক ছিলাম, তেমনি তাহাদিগকে গাঁথিতে ও রোপণ করিতেও জাগরূক হইব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেমন করে তাদের উপ্ড়ে, ভেংগে ও ছুঁড়ে ফেলবার দিকে এবং তাদের উপর ধ্বংস ও বিপদ আনবার দিকে খেয়াল রেখেছিলাম তেমনি করে তাদের গড়ে তুলবার ও চারার মত লাগিয়ে দেবার দিকেও খেয়াল রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেমন করে তাদের উপ্ড়ে, ভেংগে ও ছুঁড়ে ফেলবার দিকে এবং তাদের উপর ধ্বংস ও বিপদ আনবার দিকে খেয়াল রেখেছিলাম তেমনি করে তাদের গড়ে তুলবার ও চারার মত লাগিয়ে দেবার দিকেও খেয়াল রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেমন আমি তাদের উৎপাটন করতে, ভেঙ্গে ফেলতে, ভূপাতিত করতে, ধ্বংস করতে এবং ধূলিসাৎ করে দিতে মনোযোগী হয়েছিলাম, ঠিক তেমনি এবার আমি তাদের গাছের মত রোপণ ও গড়ে তোলার কাজে মনঃসংযোগ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে আমি ইস্রায়েল ও যিহূদার ওপর নজর রেখেছিলাম কিন্তু সেটা ছিল তাদের ভেঙ্গে ফেলবার জন্য| আমি তাদের ধ্বংস করেছিলাম| আর এখন তাদের গড়ে তোলবার জন্য এবং তাদের শক্তিশালী করবার জন্য তাদের ওপর নজর রাখব|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এটা ঘটবে, আমি যেমন তাদের উপড়ে, ভেঙে ও ছুঁড়ে ফেলা, ধ্বংস ও বিপদ আনার দিকে খেয়াল রেখেছিলাম; তেমনি করে তাদের গড়ে তোলার ও রোপণ করার দিকেও খেয়াল রাখব।” এটা সদাপ্রভু বলেন।