Jeremiah 31:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ দূর থেকে আমাকে দর্শন দিয়ে বললেন, আমি তো চিরন্তন প্রেমে তোমাকে মহব্বত করে আসছি, এজন্য আমি তোমার প্রতি চিরকাল বিশ্বস্ত থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহুদিন পূর্বে, সদাপ্রভু আমাদের সামনে আবির্ভূত হয়ে বলেছিলেন, “আমি এক চিরস্থায়ী প্রেমে তোমাদের প্রেম করেছি; আমি স্নেহময় দয়ায় তোমাদের কাছে টেনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি ত চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি ত চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ইস্রায়েলীয়েরা বলেছিল যে, সদাপ্রভু দূর থেকে তাদের দেখা দিয়েছিলেন। তখন সদাপ্রভু তাদের বলেছিলেন, “অশেষ ভালবাসা দিয়ে আমি তোমাদের ভালবেসেছি; অটল ভালবাসা দিয়ে আমি তোমাদের কাছে টেনেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় বনি-ইসরাইলরা বলেছিল যে, মাবুদ দূর থেকে তাদের দেখা দিয়েছিলেন। তখন মাবুদ তাদের বলেছিলেন, “অশেষ মহব্বত দিয়ে আমি তোমাদের মহব্বত করেছি; অটল মহব্বত দিয়ে আমি তোমাদের কাছে টেনেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো কুমারী ইসরায়েল, আমি চিরদিন তোমাকে ভালবেসেছি, আমার শাশ্বত প্রেম অনুক্ষণ তোমাকে ঘিরে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহুদূর থেকে প্রভু লোকদের দৃষ্টিগোচরে আসবেন| প্রভু বলেছেন, “আমি তোমাদের একটি অফুরন্ত ভালবাসা দিয়ে ভালবেসে ছিলাম| সেই জন্য আমি তোমাদের প্রতি দয়া দেখানো চালিয়ে গিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু অতীতে আমার কাছে আবির্ভূত হয়ে বললেন, “ইস্রায়েল, আমি তোমাকে অনন্তকালীন ভালোবাসায় ভালোবেসেছি। তাই আমি তোমাকে বিশ্বস্ত চুক্তি দিয়ে আমার কাছে টেনেছি।