Jeremiah 31:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রত্যেকে নিজ নিজ অপরাধের দরুন মরবে; যে ব্যক্তি আঙ্গুর ফল খাবে তারই দাঁত টকে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিবর্তে, সকলে তাদের নিজের নিজের পাপের জন্যই মরবে; যে টক আঙুর খাবে, তারই দাঁত টকে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রত্যেক জন আপন আপন অপরাধ প্রযুক্ত মরিবে; যে ব্যক্তি অম্ল দ্রাক্ষাফল খাইবে তাহারই দাঁত টকিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রত্যেক জন আপন আপন অপরাধ প্রযুক্ত মরিবে; যে ব্যক্তি অম্ল দ্রাক্ষাফল খাইবে তাহারই দাঁত টকিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে প্রত্যেকে নিজের পাপের জন্যই মরবে; যে টক আংগুর খাবে তার নিজের দাঁতই টকে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে প্রত্যেকে নিজের গুনাহের জন্যই মরবে; যে টক আংগুর খাবে তার নিজের দাঁতই টকে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে টক আঙুর খাবে, তার দাঁত টকবে, প্রত্যেকে নিজের পাপে নিজেই মরবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
না, প্রত্যেক ব্যক্তি তার নিজের পাপের জন্যই মারা যাবে| যে ব্যক্তি টক দ্রাক্ষা খাবে সে নিজেই টক স্বাদ পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রত্যেকে নিজের পাপের জন্যই মরবে; যে টক আঙ্গুর খাবে তারই দাঁত টকে যাবে।