Jeremiah 31:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরাইল-কুলের সঙ্গে এই নিয়ম স্থির করবো, মাবুদ এই কথা বলেন, আমি তাদের অন্তরে আমার শরীয়ত দেব ও তাদের অন্তরে তা লিখব; এবং আমি তাদের আল্লাহ্‌ হব ও তারা আমার লোক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই সময়ের পরে, আমি ইস্রায়েল কুলের সঙ্গে এই নিয়ম স্থাপন করব,” সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের মনে আমার বিধান দেব এবং তাদের হৃদয়ে তা লিখে দেব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমার প্রজা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সেই সকল দিনের পর আমি ইস্রায়েল-কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব, ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব; এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সেই সকল দিনের পর আমি ইস্রায়েল-কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব, ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব; এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি ইস্রায়েলীয়দের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার আইন-কানুন আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের অন্তরেও তা লিখে রাখব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমারই লোক হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি বনি-ইসরাইলদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার শরীয়ত আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের দিলেও তা লিখে রাখব। আমি তাদের আল্লাহ্‌ হব আর তারা আমারই বান্দা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার আমি ইসরায়েলীদের সঙ্গে যে নতুন সন্ধিচুক্তি স্থাপন করব, তা হল এই: তাদের অন্তরে আমি সঞ্চারিত করব আমার ধর্মানুশাসন, লিখে দেব বিধান তাদের হৃদয়-ফলকে,আমি হব তাদের ঈশ্বর, তারা হবে আমার প্রজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভবিষ্যতে, আমি এই বন্দোবস্ত ইস্রায়েলীয়দের সঙ্গে করব|” এটি হল প্রভুর বার্তা| “আমি আমার শিক্ষামালা তাদের মনে গেঁথে দেব এবং তাদের হৃদয়ে লিখে দেব| আমি হব তাদের ঈশ্বর আর তারা হবে আমার লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কিন্তু সেই দিনের র পর এই চুক্তি আমি ইস্রায়েলীয়দের জন্য স্থাপন করব তা হল” এটা সদাপ্রভুর ঘোষণা: “আমি তাদের মধ্যে আমার ব্যবস্থা রাখব এবং এগুলি তাদের অন্তরে লিখে রাখব, কারণ আমি তাদের ঈশ্বর হবো এবং তারা আমার প্রজা হবে।