Jeremiah 31:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি দিনের বেলায় আলোর জন্য সূর্যকে এবং রাতের বেলায় আলোর জন্য চাঁদকে ও তারাগুলোকে নির্দিষ্ট নিয়ম দেন, যিনি সমুদ্রকে আলোড়ন করলে তার তরঙ্গ কল্লোল-ধ্বনি করে, সেই মাবুদ এই কথা বলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সদাপ্রভু এই কথা বলেন, যিনি দিনের বেলা সূর্যকে আলো দেওয়ার জন্য নিয়োগ করেন, এবং রাতের বেলায় করেন চাঁদ ও নক্ষত্রপুঞ্জকে, যিনি সমুদ্রকে আলোড়িত করলে তার তরঙ্গমালা গর্জন করে— বাহিনীগণের সদাপ্রভু তাঁর নাম:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি দিনমানে জ্যোতির জন্য সূর্য্যকে, এবং রাত্রিকালে জ্যোতির জন্য চন্দ্রের ও নক্ষত্রগণের বিধিকলাপ দেন, যিনি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোলধ্বনি করে, সেই সদাপ্রভু এই কথা কহেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি দিনমানে জ্যোতির জন্য সূর্যকে, এবং রাত্রিকালে জ্যোতির জন্য চন্দ্রের ও নক্ষত্রগণের বিধিকলাপ দেন, যিনি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোলধ্বনি করে, সেই সদাপ্রভু এই কথা কহেন; ‘বাহিনীগণের সদাপ্রভু’ তাঁহার নাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি দিনের বেলা সূর্যকে আর রাতের বেলা চাঁদ ও তারাকে আলো দেবার জন্য হুকুম দেন, যিনি সমুদ্রকে তোলপাড় করেন যাতে তার ঢেউগুলো গর্জন করে, যাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি দিনের বেলায় সূর্যকে আর রাতের বেলায় চাঁদ ও তারাকে আলো দেবার জন্য হুকুম দেন, যিনি সমুদ্রকে তোলপাড় করেন যাতে তার ঢেউগুলো গর্জন করে, যাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর দিবসে আলোর জন্য দিয়েছেন সূর্য, রাত্রিকে আলোকিত করার জন্য দিয়েছেন চন্দ্র আর নক্ষত্ররাজি। সমুদ্রকে তিনি মন্থন করেন, গর্জন করান তাকে, সর্বাধিপতি প্রভু তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন: “দিনের রৌদ্র কিরণ প্রভুর সৃষ্টি এবং প্রভু সৃষ্টি করেছেন চাঁদ, তারাদের ঔজ্জ্বল্য| প্রভু সৃষ্টি করেছেন সমুদ্রতট যেখানে ঢেউ এসে আছড়ে পড়ে| তাঁর নাম হল সর্বশক্তিমান প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন সদাপ্রভু, যিনি দিনের র জন্য সূর্যকে তৈরী করেন আর রাতের জন্য চাঁদ ও তারাকে আলো দেবার জন্য হুকুম দেন। তিনিই একমাত্র, যিনি সমুদ্রকে তোলপাড় করেন যাতে তার ঢেউগুলি গর্জন করে। বাহিনীগণের সদাপ্রভু তাঁর নাম। তিনি এই কথা বলেন,