Jeremiah 31:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘বাহিনীগণের মাবুদ’ তাঁর নাম; যদি এসব নিয়ম আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়,— মাবুদ এই কথা বলেন,— তবে আমার সম্মুখে নিত্যস্থায়ী জাতি হিসেবে ইসরাইল-বংশের অবস্থিতিও শেষ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কেবলমাত্র এসব বিধিবিধান যদি আমার দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়,” সদাপ্রভু ঘোষণা করেন, “তাহলে ইস্রায়েলের বংশধরেরাও আমার সামনে আর জাতিরূপে অবশিষ্ট থাকবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘বাহিনীগণের সদাপ্রভু’ তাঁহার নাম; যদি এই সকল বিধি আমার সম্মুখ হইতে বিচলিত হয়, —ইহা সদাপ্রভু বলেন, —তবে আমার সম্মুখে নিত্যস্থায়ী জাতিরূপে ইস্রায়েল-বংশের অবস্থিতিও শেষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি এই সকল বিধি আমার সম্মুখ হইতে বিচলিত হয়, ইহা সদাপ্রভু বলেন, তবে আমার সম্মুখে নিত্যস্থায়ী জাতিরূপে ইস্রায়েল-বংশের অবস্থিতিও শেষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বলছেন, “যদি এই নিয়মগুলো আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় তবে ইস্রায়েলীয়েরাও জাতি হিসাবে আমার সামনে থেকে শেষ হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বলছেন, “যদি এই নিয়মগুলো আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় তবে বনি-ইসরাইলরাও জাতি হিসাবে আমার সামনে থেকে শেষ হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যতদিন বজায় থাকবে প্রকৃতির এই নিয়মশৃঙ্খলা, ততদিন একটি জাতিরূপে বেঁচে থাকবে ইসরায়েল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু একথাগুলি বললেন, “ইস্রায়েলের উত্তরপুরুষ একটি জাতি হওয়া থেকে বিরত হবে| তারা একটি জাতি হওয়া থেকে বিরত হবে তখনই যদি আমি সূর্য, চন্দ্র, তারা এবং সমুদ্রের ওপর থেকে আমার নিয়ন্ত্রণ হারাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যদি এই স্থায়ী জিনিসগুলি আমার সামনে থেকে অদৃশ্য হয়” সদাপ্রভু এই কথা বলেন “তবে ইস্রায়েলীয়রাও জাতি হিসাবে আমার সামনে থেকে শেষ হয়ে যাবে।”