Jeremiah 31:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, যদি উপরে আসমান পরিমাপ করা যায়, নিম্নে দুনিয়ার মূল যদি অনুসন্ধান করে পাওয়া যায়, তবে আমিও তাদের কৃত সমস্ত কাজের দরুন ইসরাইলের সমস্ত বংশকে দূর করবো, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “যদি ঊর্ধ্বস্থিত আকাশমণ্ডলের পরিমাপ করা যায় এবং পৃথিবীর ভিত্তিমূলগুলির অনুসন্ধান করা যায়, তাহলেই ইস্রায়েলের বংশধরেরা যা কিছু করেছে, তার জন্য আমি তাদের অগ্রাহ্য করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, যদি ঊর্দ্ধে আকাশমণ্ডল পরিমাণ করা যায়, নিম্নে পৃথিবীর মূল যদি অনুসন্ধান করিয়া পাওয়া যায়, তবে আমিও তাহাদের কৃত সকল ক্রিয়া প্রযুক্ত ইস্রায়েলের সমস্ত বংশকে দূর করিব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, যদি ঊর্ধ্বে আকাশমণ্ডল পরিমাপ করা যায়, নিম্নে পৃথিবীর মূল যদি অনুসন্ধান করিয়া পাওয়া যায়, তবে আমিও তাহাদের কৃত সকল ক্রিয়া প্রযুক্ত ইস্রায়েলের সমস্ত বংশকে দূর করিব, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি উপরের মহাকাশকে মাপা যায় এবং নীচে পৃথিবীর ভিত্তি খুঁজে পাওয়া যায় তবে ইস্রায়েলীয়েরা যা করেছে তার জন্য আমি তাদের অগ্রাহ্য করতে পারি। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি উপরের আসমানকে মাপা যায় এবং নীচে দুনিয়ার ভিত্তি খুঁজে পাওয়া যায় তবে বনি-ইসরাইলরা যা করেছে তার জন্য আমি তাদের অগ্রাহ্য করতে পারি। আমি মাবুদ এই কথা বলছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোনদিন আকাশকে মাপা হয়, যদি খুঁড়ে ফেলা হয় ধরিত্রীর ভিত্তিমূল, একমাত্র সেদিনই তাদের কর্মের প্রতিফলে ইসরায়েলকে তিনি করবেন প্রত্যাখ্যান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন: “ইস্রায়েলের উত্তরপুরুষকে আমি কখনও অস্বীকার করব না| তাদের তখনই বাতিল করব যখন তারা আকাশের পরিমাপ করতে পারবে এবং পৃথিবীর নীচের সমস্ত গোপন তথ্য জানতে পারবে| একমাত্র তখনই আমি তাদের অসৎ‌ কর্মসমূহের জন্য বাতিল করব|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “যদি উপরের মহাকাশকে মাপা যায় এবং যদি নীচে পৃথিবীর উত্স খুঁজে পাওয়া যায়, তবুও ইস্রায়েলের বংশধরদের তাদের সমস্ত কাজের জন্য আমি অগ্রাহ্য করব।” এটা সদাপ্রভুর ঘোষণা।