Jeremiah 31:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে হননেলের উচ্চগৃহ থেকে কোণের দ্বার পর্যন্ত নগরটি মাবুদের উদ্দেশে নির্মিত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই দিনগুলি আসন্ন,” সদাপ্রভু ঘোষণা করেন, “যখন হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত আমার জন্য এই নগরটি পুনর্নির্মিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হননেলের দুর্গ অবধি কোণের দ্বার পর্য্যন্ত নগরটী সদাপ্রভুর উদ্দেশে নির্ম্মিত হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হননেলের দুর্গ অবধি কোণের দ্বার পর্যন্ত নগরটি সদাপ্রভুর উদ্দেশে নির্মিত হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “সেই সময় আসছে যখন আমার জন্য হননেল-দুর্গ থেকে কোণার ফটক পর্যন্ত এই শহরটা আবার গড়ে তোলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “সেই সময় আসছে যখন আমার জন্য হননেল-কেল্লা থেকে কোণার দরজা পর্যন্ত এই শহরটা আবার গড়ে তোলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, কাল সমাগত, যেদিন পশ্চিমে হনলেল মিনার থেকে কোণের দেউড়ি পর্যন্ত জেরুশালেমকে পুনর্গঠিত করা হবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল প্রভুর বার্তা, “দিন আসছে যখন প্রভুর জন্য জেরুশালেম শহর পুনর্নিমিত হবে| হননেলের দুর্গ থেকে কোণের ফটক পর্যন্ত শহরে প্রতিটি জিনিষকে আবার গড়ে তোলা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, সেই দিন আসছে” এটা সদাপ্রভুর ঘোষণা, “যখন আমার জন্য হননেল দুর্গ থেকে কোণার ফটক পর্যন্ত এই শহরটি আবার গড়ে তোলা হবে।