Jeremiah 31:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে কুমারি ইসরাইল, আমি তোমাকে পুনর্বার গেঁথে তুলব, তুমি নির্মিত হবে, তুমি পুনর্বার তোমার তবল তুলে নেবে এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করতে করতে গমন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের আবার গড়ে তুলব এবং হে কুমারী-ইস্রায়েল, তোমরা পুনর্নির্মিত হবে। তোমরা আবার তোমাদের তম্বুরা তুলে নেবে এবং আনন্দকারীদের সঙ্গে নৃত্য করতে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে কুমারি ইস্রায়েল, আমি তোমাকে পুনর্ব্বার গাঁথিয়া তুলিব, তুমি গাঁথা যাইবে, তুমি পুনর্ব্বার আপন তবলে বিভূষিতা হইবে, এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করিতে করিতে গমন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে কুমারি ইস্রায়েল, আমি তোমাকে পুনর্বার গাঁথিয়া তুলিব, তুমি গাঁথা যাইবে, তুমি পুনর্বার আপন তবলে বিভূষিতা হইবে, এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করিতে করিতে গমন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তিনি বলছেন, “হে কুমারী ইস্রায়েল, আমি তোমাকে আবার গড়ে তুলব, তাতে তুমি আবার গড়ে উঠবে। তুমি আবার তোমার খঞ্জনি নেবে এবং আনন্দকারীদের সংগে নাচতে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তিনি বলছেন, “হে ইসরাইল, আমি তোমাকে আবার গড়ে তুলব, তাতে তুমি আবার গড়ে উঠবে। তুমি আবার তোমার খঞ্জনি নেবে এবং আনন্দকারীদের সংগে নাচতে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আমি তোমাকে গড়ে তুলব, আবার তুমি তম্বুরা হাতে তুলে নেবে, নৃত্যপরা হয়ে উঠবে আনন্দ হিল্লোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েল, আমার কনে, তোমাকে আবার নতুন করে তৈরী করব| তুমি আবার একটি দেশ হবে| পুনরায় তুমি তোমার খঞ্জনীসমূহ তুলে নেবে| খুশীর জোযার ভাসা লোকদের সঙ্গে তালে তাল মিলিয়ে তুমিও নেচে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কুমারী ইস্রায়েল, আমি তোমাকে আবার গড়ে তুলব, তাতে তুমি গড়ে উঠবে। তুমি আবার তোমার খঞ্জনি নেবে এবং আনন্দের সঙ্গে নাচতে যাবে।