Jeremiah 31:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লাশ ও ভস্মের সমস্ত উপত্যকা ও কিদ্রোণ স্রোত পর্যন্ত সকল ক্ষেত, পূর্বদিক্‌স্থ অশ্ব-দ্বারের কোণ পর্যন্ত, মাবুদের উদ্দেশে পবিত্র হবে; তা কোন কালেও আর উৎপাটিত বা নিপাতিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত উপত্যকাটি, যেখানে মৃতদেহ ও ভস্ম নিক্ষেপ করা হয় এবং পূর্বদিকে কিদ্রোণ উপত্যকা থেকে অশ্ব-ফটকের কোণ পর্যন্ত সমস্ত ক্ষেত্রটি সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে। এই নগর আর কখনও উৎপাটিত বা ধ্বংস করা হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শবের ও ভস্মের সমুদয় তলভূমি ও কিদ্রোণ স্রোত পর্য্যন্ত সকল ক্ষেত্র, পূর্ব্বদিক্‌স্থ অশ্বদ্বারের কোণ পর্য্যন্ত, সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে; তাহা কোন কালেও আর উন্মূলিত বা নিপাতিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শবের ও ভস্মের সমুদয় তলভূমি ও কিদ্রোণ স্রোত পর্যন্ত সকল ক্ষেত্র, পূর্বদিক্‌স্থ অশ্বদ্বারের কোণ পর্যন্ত, সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে; তাহা কোন কালেও আর উন্মূলিত বা নিপাতিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গোটা উপত্যকাটা যেখানে মৃতদেহ ও ছাই ফেলা হয় এবং পূর্ব দিকে ঘোড়া-ফটকের কোণা পর্যন্ত কিদ্রোণ উপত্যকার সমস্ত মাঠ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা হবে। শহরটাকে আর কখনও উপ্‌ড়ে ফেলা বা ধ্বংস করা হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোটা উপত্যকাটা যেখানে লাশ ও ছাই ফেলা হয় এবং পূর্ব দিকে ঘোড়া-দরজার কোণা পর্যন্ত কিদ্রোণ উপত্যকার সমস্ত মাঠ মাবুদের উদ্দেশ্যে পবিত্র করে রাখা হবে। শহরটাকে আর কখনও উপ্‌ড়ে ফেলা বা ধ্বংস করা হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র উপত্যকায়, যেখানে মৃতদেহ কবর দেওয়া হত, পূর্বে অশ্বদ্বারের কোণ পর্যন্ত এবং কিদ্রোণ নদীর তীরের সমস্ত ক্ষেত আমার কাছে পবিত্র বলে পরিগণিত হবে। এই নগরীকে আর কোনদিন নির্মূল করে ধ্বংস করা হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপত্যকাটি, যেখানে মৃতদেহগুলি ও ছাই ইতস্ততঃ ছড়ানো রয়েছে, প্রভুর কাছে পবিত্র হয়ে উঠবে| কিদ্রোণ উপত্যকার একেবারে নীচ পর্যন্ত সমস্ত ছাদগুলি, অশ্বফটকের কোণ পর্যন্ত সমস্ত রাস্তাগুলিও প্রভুর কাছে পবিত্র হয়ে উঠবে| জেরুশালেম শহরকে আর কখনো ধ্বংস করা হবে না অথবা বিচ্ছিন্ন করা হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃতদেহ ও ছাই ফেলার উপত্যকা এবং কিদ্রোণ উপত্যকার সমস্ত মাঠ এবং পূর্ব দিকে ঘোড়া ফটকের কোণা পর্যন্ত, সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হবে। এটিকে আর কখনও উপড়ে ফেলা বা ছুঁড়ে ফেলা হবে না।”