Jeremiah 31:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সামেরিয়ার পর্বতমালায় পুনর্বার আঙ্গুরক্ষেত প্রস্তুত করবে; রোপনকারীরা আঙ্গুরলতা রোপণ করবে ও তার ফল ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা শমরিয়ার পাহাড়গুলির উপরে আবার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করবে; কৃষকেরা চারা রোপণ করে তার ফল উপভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি শমরিয়ার পর্ব্বতমালায় পুনর্ব্বার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে; রোপকেরা দ্রাক্ষালতা রোপন করিবে, ও তাহার ফল ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি শমরিয়ার পর্বতমালায় পুনর্বার দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে; রোপকেরা দ্রাক্ষালতা রোপণ করিবে, ও তাহার ফল ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমরিয়ার পাহাড়ে আবার তুমি আংগুর ক্ষেত করবে; যারা ক্ষেত করবে তারা তার ফল খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সামেরিয়ার পাহাড়ে আবার তুমি আংগুর ক্ষেত করবে; যারা ক্ষেত করবে তারা তার ফল খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার তুমি শমরিয়ার পাহাড়ের বুকে রচনা করবে দ্রাক্ষাকুঞ্জ। ভোগ করবে দ্রাক্ষাকুঞ্জের ফলসম্ভার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের কৃষক, তোমরা আবার দ্রাক্ষা চাষ করবে| শময়িয়র শহরের চারপাশের পাহাড় ঘিরে তোমরা দ্রাক্ষাক্ষেত তৈরী করবে| কৃষকরা সেই দ্রাক্ষাক্ষেত থেকে উৎপন্ন হওয়া দ্রাক্ষার ফসল তুলবে এবং ঐ দ্রাক্ষা খেয়ে উপভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমরিয়ার পর্বতের উপরে তুমি আবার আঙ্গুর ক্ষেত রোপণ করবে; চাষীরা চাষ করবে এবং তার ফল ভালো কাজে লাগবে।