Jeremiah 31:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এমন দিন উপস্থিত হবে, যেদিন প্রহরীরা পর্বতময় আফরাহীম প্রদেশে ঘোষণা করে বলবে, উঠ, চল, আমরা সিয়োনে আমাদের আল্লাহ্‌ মাবুদের কাছে গমন করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়গুলির উপর থেকে প্রহরী চিৎকার করবে ‘এসো, আমরা সিয়োনে উঠে যাই, আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এমন দিন উপস্থিত হইবে, যে দিন প্রহরিগণ পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে ঘোষণা করিয়া বলিবে, উঠ, চল, আমরা সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে গমন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এমন দিন উপস্থিত হইবে, যে দিন প্রহরিগণ পর্বতময় ইফ্রয়িম প্রদেশে ঘোষণা করিয়া বলিবে, উঠ, চল, আমরা সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর নিকটে গমন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন একদিন আসবে যখন ইফ্রয়িমের পাহাড়ের উপরে পাহারাদারেরা চেঁচিয়ে বলবে, ‘চল, আমরা সিয়োনে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে যাই।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন একদিন আসবে যখন আফরাহীমের পাহাড়ের উপরে পাহারাদারেরা চেঁচিয়ে বলবে, ‘চল, আমরা সিয়োনে আমাদের মাবুদ আল্লাহ্‌র কাছে যাই।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন আগতপ্রায়, যেদিন ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে প্রহরীরা ডেকে বলবে, ‘এস আমরা সিয়োনে যাই, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটা নির্দিষ্ট সময়ে পাহারাদার এই বাণী চিৎকার করে বলবে: ‘চলো, সিয়োনে গিয়ে আমাদের প্রভু, আমাদের ঈশ্বরের উপাসনা করি!’ এমন কি ইফ্রয়িম পার্বত্য প্রদেশে পাহারাদাররাও ঐ বাণী চিৎকার করে বলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ একটি দিন আসবে, যখন ইফ্রয়িমের পর্বতের উপরে পাহারাদারেরা ঘোষণা করবে, ‘ওঠ, আমরা সিয়োনে সদাপ্রভু, আমাদের ঈশ্বরের কাছে যাই’।”