Jeremiah 31:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ এই কথা বলেন, তোমরা ইয়াকুবের জন্য আনন্দরব কর, জাতিদের পূর্বপুরুষদের উদ্দেশে উচ্চধ্বনি কর, ঘোষণা কর, প্রশংসা কর, আর বল, হে মাবুদ, তোমার লোকদেরকে, ইসরাইলের অবশিষ্টাংশকে, উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “যাকোব কুলের জন্য আনন্দগান করো; সব জাতি থেকে অগ্রগণ্যের জন্য আনন্দধ্বনি করো। তোমাদের প্রশংসা-রব শ্রুত হোক, তোমরা বলো, ‘হে সদাপ্রভু, তোমার প্রজাদের রক্ষা করো, যারা ইস্রায়েলের অবশিষ্টাংশ।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যাকোবের নিমিত্ত আনন্দরব কর, জাতিগণের অগ্রগণ্যের উদ্দেশে উচ্চধ্বনি কর, ঘোষণা কর, প্রশংসা কর, আর বল, হে সদাপ্রভু, তোমার প্রজাদিগকে, ইস্রায়েলের অবশিষ্টাংশকে, পরিত্রাণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যাকোবের নিমিত্ত আনন্দরব কর, জাতিগণের অগ্রগণ্যের উদ্দেশে উচ্চধ্বনি কর, ঘোষণা কর, প্রশংসা কর, আর বল, হে সদাপ্রভু, তোমার প্রজাদিগকে, ইস্রায়েলের অবশিষ্টাংশকে, পরিত্রাণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তোমরা যাকোবের জন্য খুশী মনে গান কর; সবচেয়ে সেরা জাতির জন্য আনন্দধ্বনি কর। তোমরা প্রশংসা করে বল, ‘হে সদাপ্রভু, তোমার লোকদের, ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের উদ্ধার কর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তোমরা ইয়াকুবের জন্য খুশী মনে গজল গাও; সবচেয়ে সেরা জাতির জন্য আনন্দধ্বনি কর। তোমরা প্রশংসা করে বল, ‘হে মাবুদ, তোমার বান্দাদের, ইসরাইলের বেঁচে থাকা লোকদের উদ্ধার কর।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন,আনন্দ সঙ্গীত গাও, ইসরায়েলের জন্য,জাতিবৃন্দের মাঝে যে জাতি মহান্‌, গাও তার স্তবগান। রক্ষা করেছেন প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে উদ্ধার করেছেন তাদের যারা ছিল অবশিষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “সুখী হও! যাকোবের জন্য গান গাও! ইস্রায়েলের জন্য চিৎকার করো| ইস্রায়েল হল মহান রাষ্ট্র| প্রশংসা কর এবং চিৎকার করে বলো: ‘প্রভু তাঁর লোকদের রক্ষা করেছেন! ইস্রায়েলের যারা বন্দী হয়েছিল তাদের সবাইকে প্রভু রক্ষা করেছেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা যাকোবের আনন্দের জন্য চিত্কার কর! জাতির প্রধান লোকেদের জন্য উল্লাসধ্বনি কর! প্রশংসা শোনা যাক, বল, ‘সদাপ্রভু ইস্রায়েলের অবশিষ্ট থাকা লোকেদের, তাঁর প্রজাদের উদ্ধার করেছেন’।