Jeremiah 31:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তাদের উত্তর দেশ থেকে আনবো, দুনিয়ার প্রান্তভাগ থেকে সংগ্রহ করবো; তারা অন্ধ, খঞ্জ, গর্ভবতী ও প্রসূতিসুদ্ধ মহাসমাজ হয়ে এই স্থানে ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি তাদের উত্তর দিকের দেশ থেকে নিয়ে আসব, পৃথিবীর প্রান্তসীমা থেকে তাদের সংগ্রহ করব। তাদের মধ্যে থাকবে অন্ধ ও খঞ্জেরা, আসন্নপ্রসবা মা ও প্রসববেদনাগ্রস্ত নারীরা; এক মহাসমাজ এখানে ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তাহাদিগকে উত্তর দেশ হইতে আনিব, পৃথিবীর প্রান্তভাগ হইতে সংগ্রহ করিব; তাহারা অন্ধ, খঞ্জ, গর্ভবতী ও প্রসূতী শুদ্ধ মহাসমাজ হইয়া এই স্থানে ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তাহাদিগকে উত্তর দেশ হইতে আনিব, পৃথিবীর প্রান্তভাগ হইতে সংগ্রহ করিব; তাহারা অন্ধ, খঞ্জ, গর্ভবতী ও প্রসূতিসুদ্ধ মহাসমাজ হইয়া এই স্থানে ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমি উত্তরের দেশ থেকে ইস্রায়েলীয়দের নিয়ে আসব আর পৃথিবীর শেষ সীমা থেকে তাদের জড়ো করব। তাদের মধ্যে থাকবে অন্ধ, খোঁড়া, গর্ভবতী মা এবং প্রসব ব্যথা ওঠা স্ত্রীলোক; মস্ত বড় একটা দল ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমি উত্তরের দেশ থেকে বনি-ইসরাইলদের নিয়ে আসব আর দুনিয়ার শেষ সীমা থেকে তাদের জমায়েত করব। তাদের মধ্যে থাকবে অন্ধ, খোঁড়া, গর্ভবতী মা এবং প্রসব ব্যথা ওঠা স্ত্রীলোক; মস্ত বড় একটা দল ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর দেশ থেকে আমি আনব তাদের, একত্র করব তাদের পৃথিবীর সকল প্রান্ত থেকে। অন্ধ ও খঞ্জেরা আসবে তাদের সাথে, আসবে তাদের সাথে সন্তানসম্ভবা রমনী, আসবে আসন্নপ্রসবা জননীও, আসবে পিরে এক সুবিশাল জনতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, আমি ইস্রায়েলকে ঐ উত্তরের দেশ থেকে ফিরিয়ে নিয়ে আসব| আমি উত্তরের বহু দূরের জায়গা থেকে ইস্রায়েলীয়দের একত্রিত করব| তাদের মধ্যে কিছু লোক থাকবে অন্ধ ও পঙ্গু| কিছু মহিলা থাকবে গর্ভবতী| কিন্তু অনেক অনেক মানুষ ফিরে আসবে সেখানে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি উত্তরের দেশ থেকে তাদের নিয়ে আসব। পৃথিবীর শেষ সীমানা থেকে তাদের জড়ো করব। তাদের মধ্যে থাকবে অন্ধ, খোঁড়া, গর্ভবতী এবং প্রসূতি মহিলা এখানে অনেক অনেক মানুষ ফিরে আসবে।