Jeremiah 31:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কাঁদতে কাঁদতে আসবে এবং বিনয় সহকারে আমা দ্বারা চালিত হবে; আমি তাদের পানির স্রোতের কাছ দিয়ে সরল পথে গমন করাব, সেই পথে তারা হোঁচট খাবে না, যেহেতু আমি ইসরাইলের পিতা এবং আফরাহীম আমার প্রথমজাত পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা রোদন করতে করতে আসবে; তাদের আমি ফিরিয়ে আনা মাত্র তারা প্রার্থনা করবে। আমি তাদের জলস্রোতের তীরে চালিত করব, তারা চলবে এমন এক সমান পথে, যেখানে হোঁচট খাবে না, কারণ আমিই ইস্রায়েলের বাবা, আর ইফ্রয়িম আমার প্রথমজাত সন্তান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা রোদন করিতে করিতে আসিবে, এবং বিনয় সহকারে আমা দ্বারা চালিত হইবে; আমি তাহাদিগকে জলস্রোতের নিকট দিয়া সরল পথে গমন করাইব, সে পথে তাহারা উছোট খাইবে না, যেহেতু আমি ইস্রায়েলের পিতা, এবং ইফ্রয়িম আমার প্রথমজাত পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা রোদন করিতে করিতে আসিবে, এবং বিনয় সহকারে আমা দ্বারা চালিত হইবে; আমি তাহাদিগকে জলস্রোতের নিকট দিয়া সরল পথে গমন করাইব, সেই পথে তাহারা উছোট খাইবে না, যেহেতু আমি ইস্রায়েলের পিতা, এবং ইফ্রয়িম আমার প্রথমজাত পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কাঁদতে কাঁদতে আসবে; আমি যখন তাদের ফিরিয়ে আনব তখন তারা প্রার্থনা করতে করতে আসবে। সমান পথ দিয়ে আমি জলের স্রোতের কাছে তাদের চালিয়ে নিয়ে আসব; সেখানে তারা উছোট খাবে না, কারণ আমি ইস্রায়েলের, অর্থাৎ ইফ্রয়িমের পিতা আর সে আমার প্র্রথম সন্তান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কাঁদতে কাঁদতে আসবে; আমি যখন তাদের ফিরিয়ে আনব তখন তারা মুনাজাত করতে করতে আসবে। সমান পথ দিয়ে আমি পানির স্রোতের কাছে তাদের চালিয়ে নিয়ে আসব; সেখানে তারা উচোট খাবে না, কারণ আমি ইসরাইলের, অর্থাৎ আফরাহীমের পিতা আর সে আমার প্র্রথম সন্তান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলভরা চোখে তারা ফিরে আসবে, আমি পথ দেখিয়ে নিয়ে যাব তাদের পরম মমতায়। নিয়ে যাব আমি সমতল পথে স্রোতস্বিনীর তীরে, যে পথে তারা উছোট খাবে না, লাগবে না ব্যথা পায়ে। ইসরায়েলের জনক আমি, জ্যেষ্ঠপুত্র আমার ইফ্রয়িম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা কাঁদতে কাঁদতে ফিরে আসবে কিন্তু আমি তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেব| আমি তাদের জলপ্রবাহের পাশ দিয়ে নেতৃত্ব দেব| আমি তাদের মসৃণ রাস্তার ওপর নেতৃত্ব দেব যাতে তারা হোঁচট না খায়| আমি এরকম করব যেহেতু আমি ইস্রায়েলের পিতা এবং ইফ্রয়িম আমার প্রথম সন্তান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কাঁদতে কাঁদতে আসবে; তাদের আবেদন মত আমি তাদের পরিচালনা করব। আমি তাদের জলের স্রোতের কাছের সরল পথ দিয়ে চালাবো। সেখানে তারা হোঁচট খাবে না, কারণ আমি ইস্রায়েলের পিতা হবো এবং ইফ্রয়িম আমার প্রথম সন্তান।”