Jeremiah 32:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্ সিদিকিয়ের দশম বছরে, অর্থাৎ বখতে-নাসারের অষ্টাদশ বছরে, মাবুদের কাছ থেকে যে কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নেবুখাদনেজারের রাজত্বের আঠারোতম বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের দশম বছরে, যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ সিদিকিয়ের দশম বৎসরে, অর্থাৎ নবূখদ্রিৎসরের অষ্টাদশ বৎসরে, সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ সিদিকিয়ের দশম বৎসরে, অর্থাৎ নবূখদ্নিৎসরের অষ্টাদশ বৎসরে, সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের দশম বছরে, অর্থাৎ নবূখদ্নিৎসরের রাজত্বের আঠারো বছরের সময় সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ সিদিকিয়ের রাজত্বের দশম বছরে, অর্থাৎ বখতে-নাসারের রাজত্বের আঠারো বছরের সময় মাবুদের কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা সিদিকিয়ের রাজত্বের তখন দশ বৎসর এবং ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের রাজত্বের আঠেরো বৎসর চলছে। সেই সময় প্রভু পরমেশ্বরের বার্তা এল আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্ব কালে প্রভুর বার্তা এল যিরমিয়র কাছে| নবূখদ্রিত্সর যখন রাজা হিসেবে 18 বছর পূর্ণ করেছেন তখন সিদিকিয় রাজা হিসেবে 10 বছরে পা দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা সিদিকিয়ের দশম বছরে, নবূখদনিৎসরের রাজত্বের আঠারো বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল।