Jeremiah 32:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বিধি ও নিয়ম সম্বলিত দলিলের দুই অনুলিপি, অর্থাৎ সীলমোহর করা একটি পত্র ও খোলা একটি পত্র নিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেই ক্রয়ের দলিলটি নিলাম, সিলমোহরাঙ্কিত প্রতিলিপি, যার মধ্যে নিয়ম ও শর্ত লেখা ছিল এবং সিলমোহরাঙ্কিত না করা একটি প্রতিলিপিও নিলাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বিধি ও নিয়ম সম্বলিত ক্রয়পত্রের দুই কেতা, অর্থাৎ মুদ্রাঙ্কিত এক পত্র ও খোলা এক পত্র লইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বিধি ও নিয়ম সম্বলিত ক্রয়পত্রের দুই কেতা, অর্থাৎ মুদ্রাঙ্কিত এক পত্র ও খোলা এক পত্র লইলাম। পরে আমার জ্ঞাতি হনমেলের সাক্ষাতে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দু’টা দলিলই নিলাম- নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটা ও সীলমোহর না করা আর একটা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দু’টা দলিলই নিলাম-নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটা ও সীলমোহর না করা আর একটা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমি বিক্রয়ের দলিল, সীলমোহর করে বন্ধ করা চুক্তিনামা ও তার শর্ত এবং দলিলের প্রতিলিপি—সবই নিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি সীলমোহর করা একটি প্রত্যযিত নকল প্রমাণপত্র নিলাম আর একটি সীলমোহর বিহীন প্রতিলিপি নিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দুটি গুটানো কাগজ নিলাম নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটি ও সীলমোহর না করা আর একটি।