Jeremiah 32:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমার জ্ঞাতি হনমেলের সাক্ষাতে এবং দলিলে স্বাক্ষরকারী সাক্ষীদের সাক্ষাতে, রক্ষীদের প্রাঙ্গণে উপবিষ্ট সমস্ত ইহুদীর সাক্ষাতে আমি সেই দলিল মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র বারূকের হাতে তুলে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি সেই দলিলটি আমার কাকাতো ভাই হনমেল ও যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিলেন, তাদের এবং যে সমস্ত ইহুদি রক্ষীদের প্রাঙ্গণে বসেছিল তাদের সাক্ষাতে মাসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র বারূককে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমার জ্ঞাতি হনমেলের সাক্ষাতে, এবং ক্রয়পত্রে স্বাক্ষরকারী সাক্ষীদের সাক্ষাতে, রক্ষীদের প্রাঙ্গণে উপবিষ্ট সমস্ত যিহূদীর সাক্ষাতে আমি সেই ক্রয়পত্র মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র বারূকের হস্তে সমর্পণ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ক্রয়পত্রে স্বাক্ষরকারী সাক্ষীদের সাক্ষাতে, রক্ষীদের প্রাঙ্গণে উপবিষ্ট সমস্ত যিহূদীর সাক্ষাতে আমি সেই ক্রয়পত্র মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র বারূকের হস্তে সমর্পণ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে ও যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিল তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত যিহূদীদের সামনে সেই দলিলটা নেরিয়ের ছেলে বারূককে দিলাম। এই নেরিয় মহসেয়ের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি আমার চাচার ছেলে হনমেলের সামনে ও যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিল তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত ইহুদীদের সামনে সেই দলিলটা নেরিয়ের ছেলে বারূককে দিলাম। এই নেরিয় মহসেয়ের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হনামেল ও যে সাক্ষীরা বিক্রীর দলিলে স্বাক্ষর করেছিল তাদের সামনে এবং প্রাসাদ-রক্ষীদের প্রাঙ্গণে যারা বসেছিল, সেই সমস্ত লোকের সামনে আমি মাসেয়র পৌত্র ও জেরিয়ের পুত্র বারুকের হাতে সেগুলি তুলে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সেগুলি আমি বারূকের হাতে তুলে দিলাম| বারূক হল নেরিযের পুত্র| নেরিযে ছিল মহসেয়ের পুত্র| সীলমোহর করা প্রতিলিপিতে আমার জমি কেনার সমস্ত চুক্তি ও শর্ত লেখা ছিল| আমি যখন বারূককে সেই সীলমোহর করা দলিলের প্রতিলিপি দিচ্ছিলাম তখন সেখানে হনমেল সহ অন্যান্য সাক্ষীরাও উপস্থিত ছিল| সাক্ষীরাও জমি কেনার চুক্তি পত্রে সই করেছিল| যিহূদার আরও অনেক লোক সেখানে উপস্থিত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে, যে সাক্ষীরা সীলমোহর করা কাগজে লিখেছিল, তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত ইহুদীদের সামনে সেই গুটানো কাগজটি মহসেয়ের নাতি, নেরিয়ের ছেলে বারূককে দিলাম।