Jeremiah 32:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সার্বভৌম মাবুদ! দেখ, তুমিই তোমার মহাপরাক্রম ও প্রসারিত বাহু দ্বারা আসমান ও দুনিয়া নির্মাণ করেছ; তোমার অসাধ্য কিছুই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অহো, সার্বভৌম সদাপ্রভু, তুমি তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহু দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ। তোমার পক্ষে কোনো কিছুই করা কঠিন নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হা, প্রভু সদাপ্রভু! দেখ, তুমিই আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্ম্মাণ করিয়াছ; তোমার অসাধ্য কিছুই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হা, প্রভু সদাপ্রভু! দেখ, তুমিই আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ; তোমার অসাধ্য কিছুই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘হে প্রভু সদাপ্রভু, তুমি তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে মহাকাশ ও পৃথিবী তৈরী করেছ। তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘হে আল্লাহ্ মালিক, তুমি তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে আসমান ও জমীন তৈরী করেছ। তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার মহাশক্তি ও পরাক্রমে তুমি সৃষ্টি করেছ আকাশ ও পৃথিবী। কোনও কিছুই তোমার অসাধ্য নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু ঈশ্বর আপনি আপনার বিরাট শক্তি দিয়ে সৃষ্টি করেছেন এই আকাশ ও পৃথিবী| আপনার পক্ষে কিছুই করা খুব একটা শক্ত নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক, প্রভু সদাপ্রভু! তুমি একাই তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে আকাশমণ্ডল ও পৃথিবী তৈরী করেছ। তোমার পক্ষে কিছু করাই অসম্ভব না।