Jeremiah 32:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হাজার পুরুষ পর্যন্ত অটল মহব্বত করে থাক; আর পূর্বপুরুষদের অপরাধের প্রতিফল তাদের পরবর্তী সন্তানদের কোলে দিয়ে থাক; তুমি মহান ও পরাক্রান্ত আল্লাহ্, বাহিনীগণের মাবুদ তোমার নাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সহস্র-অযুত জনকে তোমার ভালোবাসা প্রদর্শন করে থাকো, কিন্তু বাবাদের পাপের প্রতিফল, তাদের পরে তাদের সন্তানদের কোলে দিয়ে থাকো। মহান ও পরাক্রমী ঈশ্বর, তোমার নাম বাহিনীগণের সদাপ্রভু,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সহস্র [পুরুষ] পর্য্যন্ত দয়াকারী; আর পিতৃপুরুষদের অপরাধের প্রতিফল তাহাদের পশ্চাদ্বর্ত্তী সন্তানদের ক্রোড়ে দিয়া থাক; তুমি মহান ও পরাক্রান্ত ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সহস্র [পুরুষ] পর্যন্ত দয়াকারী; আর পিতৃপুরুষদের অপরাধের প্রতিফল তাহাদের পশ্চাদ্বর্তী সন্তানদের ক্রোড়ে দিয়া থাক; তুমি মহান ও পরাক্রান্ত ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি হাজার হাজার জনকে তোমার অটল ভালবাসা দেখিয়ে থাক এবং পিতাদের পাপের শাস্তি তুমি তাদের পরে তাদের সন্তানদের দিয়ে থাক। হে মহান ও শক্তিশালী ঈশ্বর, তোমার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি হাজার হাজার জনকে তোমার অটল মহব্বত দেখিয়ে থাক এবং পিতাদের গুনাহের শাস্তি তুমি তাদের পরে তাদের সন্তানদের দিয়ে থাক। হে মহান ও শক্তিশালী মাবুদ, তোমার নাম আল্লাহ্ রাব্বুল আলামীন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিকে তুমি সহস্র সহস্র মানুষের কাছে ব্যক্ত কর তোমার অসীম প্রেম ও করুণা, আবার অন্যদিকে পিতামাতার পাপের প্রতিফলে দণ্ড দিয়ে থাক তাদের সন্তানদের। তুমি মহান ও পরাক্রমী ঈশ্বর, তুমিই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনি হাজার হাজার লোকের প্রতি বিশ্বস্ত ও দয়ালু| কিন্তু আবার আপনিই সেইজন যিনি পিতাদের পাপসমূহের জন্য তাদের সন্তানদের শাস্তি দিচ্ছেন| হে মহান ও শক্তিশালী ঈশ্বর, আপনার নাম হল প্রভু সর্বশক্তিমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হাজার পুরুষ পর্যন্ত তোমার চুক্তিতে বিশ্বস্ত থাক এবং বাবার পাপের শাস্তি তুমি তাদের পরের সন্তানদের কোলে দিয়ে থাক। তুমি মহান ও শক্তিশালী ঈশ্বর; বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম।