Jeremiah 32:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মন্ত্রণায় মহান ও কর্মে শক্তিমান; প্রত্যেককে তার নিজ নিজ পথ অনুসারে ও নিজ নিজ কাজ অনুসারে সমূচিত ফল দেবার জন্য তাদের সমস্ত পথের প্রতি তোমার চোখ খোলা রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার অভিপ্রায় সকল মহান এবং তোমার কাজগুলি শক্তিশালী। তোমার দৃষ্টি মানুষের সমস্ত জীবনাচরণের প্রতি থাকে; তুমি প্রত্যেকের আচরণ ও তার যেমন কর্ম, সেই অনুযায়ী তাকে প্রতিফল দিয়ে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি মন্ত্রণায় মহান ও ক্রিয়ায় শক্তিমান; প্রত্যেক জনকে আপন আপন পথানুসারে ও আপন আপন ক্রিয়ানুসারে সমুচিত ফল দিবার জন্য মনুষ্য-সন্তানদের সমস্ত পথের প্রতি তোমার চক্ষু উন্মীলিত রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি মন্ত্রণায় মহান ও ক্রিয়ায় শক্তিমান; প্রত্যেক জনকে আপন আপন পথানুসারে ও আপন আপন ক্রিয়ানুসারে সমূচিত ফল দিবার জন্য মনুষ্য-সন্তানদের সমস্ত পথের প্রতি তোমার চক্ষু উন্মীলিত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার উদ্দেশ্য মহান ও তোমার সব কাজ শক্তিপূর্ণ। মানুষের সব চালচলনের দিকে তোমার চোখ খোলা রয়েছে; তুমি প্রত্যেকজনকে তার চালচলনের ও কাজের ফল দিয়ে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার উদ্দেশ্য মহান ও তোমার সব কাজ শক্তিপূর্ণ। মানুষের সব চালচলনের দিকে তোমার চোখ খোলা রয়েছে; তুমি প্রত্যেকজনকে তার চালচলনের ও কাজের ফল দিয়ে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহৎ তোমার পরিকল্পনা, কর্মে তোমার শক্তির পরিচয়। মানুষের কোনও কাজই তোমার অগোচরে হয় না, তুমি তাদের কাজের উপযুক্ত পুরস্কার দিয়ে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি পরিকল্পনা মত মহান কাজ করেছেন| প্রভু, লোকরা যা করে আপনি তা সবই দেখতে পান| সৎ মানুষকে পুরস্কৃত করছেন আবার অসৎ মানুষকে তার যোগ্য শাস্তি দিচ্ছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জ্ঞান মহান ও তোমার কাজগুলি শক্তিপূর্ণ। কারণ মানুষের সমস্ত পথে তোমার চোখ খোলা থাকে; তুমি প্রত্যেকজনকে তার আচরণ ও কাজের প্রতিফল দিয়ে থাক।