Jeremiah 32:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে ব্যাবিলনের বাদশাহ্‌র সৈন্যসামন্ত জেরুশালেম অবরোধ করছিল এবং ইয়ারমিয়া নবী এহুদার রাজপ্রাসাদে স্থিত রক্ষীদের প্রাঙ্গণে বন্দী ছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজার সৈন্যেরা তখন জেরুশালেম অবরোধ করেছিল। আর ভাববাদী যিরমিয় যিহূদার রাজপ্রাসাদে রক্ষীদের প্রাঙ্গণে বন্দি ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে বাবিল-রাজের সৈন্যসামন্ত যিরূশালেম অবরোধ করিতেছিল, এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাটীস্থিত রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে বাবিল-রাজের সৈন্যসামন্ত যিরূশালেম অবরোধ করিতেছিল, এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাটীস্থিত রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজার সৈন্যদল তখন যিরূশালেম ঘেরাও করছিল এবং যিরমিয় যিহূদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। তিনি সেখানে ছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌র সৈন্যদল তখন জেরুজালেম ঘেরাও করছিল এবং ইয়ারমিয়া এহুদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। তিনি সেখানে ছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলন রাজের সৈন্যবাহিনী সেই সময় জেরুশালেম আক্রমণ করেছিল এবং আমি রাজপ্রাসাদের রক্ষীদের প্রাঙ্গণে বন্দী ছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় বাবিলের সৈন্যরা জেরুশালেম শহরের চারদিকে ঘিরে ধরেছিল এবং যিরমিয় কয়েদ হিসেবে রক্ষীদের উঠোনে ছিল| এই উঠোনটি যিহূদার রাজার প্রাসাদে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের বাবিলের রাজার সৈন্যদল যিরূশালেম অবরোধ করছিল এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন।