Jeremiah 32:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মিসর দেশে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখিয়েছিলে, আজ পর্যন্তও ইসরাইল ও সমস্ত মানবজাতির মধ্যে করে আসছ; আর নিজের জন্য কীর্তি সাধন করেছ, আজও করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি মিশরে যেসব চিহ্নকাজ ও বিস্ময়কর সব কাজ করেছিলে, তা ইস্রায়েল ও সমস্ত মানবসমাজে আজও করে যাচ্ছ। তার দ্বারা তুমি তোমার সুনাম আজও অক্ষুণ্ণ রেখেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি মিসর দেশে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ প্রদর্শন করিয়াছিলে, অদ্য পর্য্যন্তও ইস্রায়েল ও অন্যান্য লোকদের মধ্যে করিয়া আসিতেছ; আর আপনার জন্য কীর্ত্তি সাধন করিয়াছ, অদ্যও করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি মিসর দেশে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ প্রদর্শন করিয়াছিলে, অদ্য পর্যন্তও ইস্রায়েল ও অন্যান্য লোকদের মধ্যে করিয়া আসিতেছ; আর আপনার জন্য কীর্তি সাধন করিয়াছ, অদ্যও করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি মিসর দেশে অনেক চিহ্ন দেখিয়েছিলে ও আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলে এবং আজও পর্যন্ত ইস্রায়েল ও সমস্ত মানুষের মধ্যে সেই সব করে চলেছ, আর তাতে তুমি সুনাম লাভ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মিসর দেশে অনেক অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছিলে এবং আজও পর্যন্ত ইসরাইল ও সমস্ত মানুষের মধ্যে সেই সব করে চলেছ, আর তাতে তুমি সুনাম লাভ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুকাল পূর্বে মিশর দেশে তুমি অলৌকিক ও আশ্চর্যজনক কার্যসাধন করেছিলে এবং আজও তুমি ইসরায়েল এবং সর্বমানবের মাঝে সেই কাজ করে চেলছ, যেন সর্বত্র সকলে তোমার যথার্থ পরিচয় পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আপনি মিশরে শক্তিশালী অলৌকিক ঘটনা ঘটিয়েছেন| এমনকি আজও আপনি আপনার শক্তির মহিমা প্রকাশ করছেন| ইস্রায়েলেও ঘটিয়েছেন অলৌকিক ঘটনা| যেখানে মানুষ সেখানেই আপনি আপনার অলৌকিক শক্তির প্রকাশ ঘটিয়েছেন| আপনি আপনার এই মৌলিক ক্ষমতার জন্যই বিখ্যাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি মিশর দেশে অনেক চিহ্ন ও আশ্চর্য্য কাজ করেছিলে। আজও পর্যন্ত ইস্রায়েল ও সমস্ত মানবজাতির মধ্যে সেই সব করে চলেছ, তাতে তোমার নাম বিখ্যাত হয়েছে এখনও হচ্ছে।