Jeremiah 32:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি চিহ্ন-কাজ, অদ্ভুত লক্ষণ, বলবান হাত, প্রসারিত বাহু ও ভয়ঙ্কর মহাকর্ম দ্বারা তোমার লোক ইসরাইলকে মিসর দেশ থেকে বের করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার প্রজা ইস্রায়েলকে বিভিন্ন চিহ্ন ও বিস্ময়কর সব কাজ, এক পরাক্রমী বাহু ও প্রসারিত বাহুর দ্বারা মহা আতঙ্কের সঙ্গে মিশর থেকে বের করে এনেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি চিহ্ন, অদ্ভুত লক্ষণ, বলবান হস্ত, বিস্তারিত বাহু ও ভয়ঙ্কর মহাকর্ম্ম দ্বারা আপন প্রজা ইস্রায়েলকে মিসর দেশ হইতে বাহির করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি চিহ্ন-কার্য, অদ্ভুত লক্ষণ, বলবান হস্ত, বিস্তারিত বাহু ও ভয়ঙ্কর মহাকর্ম দ্বারা আপন প্রজা ইস্রায়েলকে মিশর দেশ হইতে বাহির করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি চিহ্ন ও আশ্চর্য আশ্চর্য কাজ দেখিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে ভীষণ ভয়ের সংগে তোমার লোক ইস্রায়েলকে সেখান থেকে বের করে এনেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে ভীষণ ভয়ের সংগে তোমার বান্দা ইসরাইলকে সেখান থেকে বের করে এনেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অলৌকিক ও আশ্চর্যজনক কাজ করে তুমি আমাদের শত্রুদের মনে ভীতির সঞ্চার করেছ এবং মিশর দেশ থেকে তোমার প্রজা ইসরায়েলীদের নিয়ে আসার জন্য ব্যবহার করেছ তোমার শক্তি ও পরাক্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার ক্ষমতা কল্পনাতীত| আপনি আপনার শক্তিশালী অলৌকিক ক্ষমতা ও বিস্ময়কর ভয়ঙ্কর ক্ষমতা প্রয়োগ করে মিশর থেকে আপনার লোকদের ইস্রায়েলে নিয়ে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি চিহ্ন ও আশ্চর্য্য কাজ দিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে, আতঙ্কের সঙ্গে তোমার প্রজা ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলে।