Jeremiah 32:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই যে দুগ্ধ-মধু-প্রবাহী দেশ দিতে তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে, তা তাদেরকে দিয়েছিলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের এই দেশ দান করেছিলে, যে দুধ ও মধু প্রবাহিত দেশ দেওয়ার প্রতিশ্রুতি তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই যে দুগ্ধমধুপ্রবাহী দেশ দিতে তাহাদের পিতৃপুরুষদের নিকটে শপথ করিয়াছিলে ইহা তাহাদিগকে দিয়াছিলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই যে দুগ্ধমধুপ্রবাহী দেশ দিতে তাহাদের পিতৃপুরুষদের নিকটে শপথ করিয়াছিলে, ইহা তাহাদিগকে দিয়াছিলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দেশে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই সেই দেশ দেবার কথা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে এবং তা তাদের দিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দেশে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই সেই দেশ দেবার কথা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছিলে এবং তা তাদের দিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের দিয়েছ এই সুজলা, সুফলা, সমৃদ্ধ দেশ, যে দেশ দেবার প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে তাদের পিতৃপুরুষদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু আপনি ইস্রায়েলের লোকদের এই দেশ দিয়েছেন| এই সেই দেশ যেটি বহু বছর আগে আপনি তাদের পূর্বপুরুষদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন| এটি একটি দেশ যেখানে দুধ ও মধু বয়ে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদের সেই দেশ দিয়েছিলে, যা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে দুধ ও মধু প্রবাহিত একটি দেশ।