Jeremiah 32:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সমস্ত জাঙ্গাল দেখ, ওরা জয় করার নিমিত্ত নগরের কাছে এসেছে; এবং তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা এর বিপরীতে যুদ্ধকারী কল্দীয়দের হাতে নগর দেওয়া হয়েছে; তুমি যা বলেছ, তা সফল হয়েছে; আর দেখ, এসব তুমি দেখছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, নগরের অধিকার নেওয়ার জন্য কী রকম ঢালু জঙ্গল তৈরি করা হয়েছে। তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির কারণে, যারা এই নগর আক্রমণ করেছে, সেই ব্যাবিলনীয়দের হাতে এই নগর তুলে দেওয়া হবে। তুমি যা বলেছিলে, তুমি দেখতে পাচ্ছ, এখন তাই ঘটছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সকল জাঙ্গাল দেখ, উহারা জয় করণার্থে নগরের কাছে আসিয়াছে; এবং খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা ইহার বিপরীতে যুদ্ধকারী কল্দীয়দের হস্তে নগর দত্ত হইয়াছে; তুমি যাহা বলিয়াছ, তাহা সফল হইয়াছে; আর দেখ, এই সকল তুমি দেখিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সকল জাঙ্গাল দেখ, উহারা জয় করণার্থে নগরের কাছে আসিয়াছে; এবং খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা ইহার বিপরীতে যুদ্ধকারী কল্দীয়দের হস্তে নগর দত্ত হইয়াছে; তুমি যাহা বলিয়াছ, তাহা সফল হইয়াছে; আর দেখ, এই সকল তুমি দেখিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরটা নিয়ে নেবার জন্য কেমন করে দেয়ালের সংগে লাগিয়ে ঢিবি তৈরী করা হচ্ছে তা তুমি দেখ। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মড়কের মধ্য দিয়ে শহরটা আক্রমণকারী বাবিলীয়দের হাতে যাবে। তুমি তো দেখতে পাচ্ছ যে, তুমি যা বলেছিলে তা-ই হয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরটা নিয়ে নেবার জন্য কেমন করে দেয়ালের সংগে লাগিয়ে ঢিবি তৈরী করা হচ্ছে তা তুমি দেখ। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মহামারীর মধ্য দিয়ে শহরটা আক্রমণকারী ব্যাবিলনীয়দের হাতে যাবে। তুমি তো দেখতে পাচ্ছ যে, তুমি যা বলেছিলে তা-ই হয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনীয়েরা নগরী অবরোধের জন্য চারিদিকে টিলা গড়েছে, শুরু করেছে আক্রমণ। যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী তাদের বাধ্য করবে আত্মসমর্পণ করতে। তুমি দেখতে পাচ্ছ, যা কিছু তুমি বলেছ, সবই সফল হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবং তখন এই শহর শত্রু পরিবেষ্টিত| সৈন্যরা জাঙ্গাল নির্মাণ করছে যাতে তারা জেরুশালেম শহরের প্রাচীরগুলোর ওপর চড়তে পারে এবং তাকে অবরোধ করতে পারে| তরবারি, অনাহার এবং ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে বাবিলের সৈন্যরা জেরুশালেমকে পরাজিত করবে| বাবিলের সৈন্যরা এখন আক্রমণ করতে এগিয়ে আসছে| প্রভু, আপনি বলেছিলেন এই ঘটনা ঘটবে| এখন দেখুন কি কি ঘটছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, শহরটি দখল করার জন্য স্তূপ তৈরী করা হয়েছে। তরোয়াল, দূর্ভিক্ষ এবং মহামারীর মধ্যে দিয়ে শহরটি কলদীয়দের হাতে সমর্পিত হবে, যারা এর বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যা বলেছ, তা ঘটেছে, দেখ, তুমি তা সবই দেখছ।