Jeremiah 32:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, হে সার্বভৌম মাবুদ, তুমি আমাকে বলেছ, তুমি টাকা দিয়ে ক্ষেত ক্রয় কর ও সাক্ষী রাখ, কিন্তু এই নগর কল্দীয়দের হাতে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যদিও এই নগর ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হবে, তুমি, হে সার্বভৌম সদাপ্রভু, আমাকে বলেছ, ‘ওই ক্ষেত্রটি রুপোর টাকার বিনিময়ে কিনে নাও এবং আদানপ্রদানের সাক্ষী রেখো।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে বলিয়াছ, তুমি রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় কর, ও সাক্ষী রাখ, কিন্তু এই নগর কল্দীয়দের হস্তে দেওয়া হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে বলিয়াছ, তুমি রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় কর, ও সাক্ষী রাখ, কিন্তু এই নগর কল্দীয়দের হস্তে দেওয়া হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে প্রভু সদাপ্রভু, যদিও শহরটা বাবিলীয়দের হাতে যাবে তবুও তুমি আমাকে বলেছিলে যে, আমি যেন রূপা দিয়ে জমিটা কিনি এবং সেই কাজের সাক্ষী রাখি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে আল্লাহ্ মালিক, যদিও শহরটা ব্যাবিলনীয়দের হাতে যাবে তবুও তুমি আমাকে বলেছিলে যে, আমি যেন রূপা দিয়ে জমিটা কিনি এবং সেই কাজের সাক্ষী রাখি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বাধিপতি প্রভু, এই নগরী ব্যাবিলনীয়দের অধিকারে যেতে বসেছে, তা সত্ত্বেও তুমি আমাকে সাক্ষীদের সামনে এই ভূমিখণ্ড ক্রয় করার আদেশ দিয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু আমার চারিদিকে এমন দুরবস্থা কিন্তু আপনি আমাকে বলেছেন, ‘যিরমিয়, সাক্ষীর উপস্থিতিতে রৌপ্য মুদ্রার বিনিময়ে ঐ জমিটা কিনে নাও|’ আপনি আমাকে এ কথা বলছেন যখন বাবিলের সৈন্যদল শহর আক্রমণ করবার জন্য প্রস্তুত| তাহলে কেন আমি এই অবস্থায় জমি কিনে অর্থ নষ্ট করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি নিজে আমাকে বললে, ‘তুমি রূপা দিয়ে জমি কেনো ও সাক্ষী রাখ, কিন্তু এই শহরটি কলদীয়দের হাতে সমর্পিত হল’।”