Jeremiah 32:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ এই কথা বলেন, দেখ, আমি কল্দীয়দের হাতে ও ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের হাতে এই নগর তুলে দেব, তাতে সে তা হস্তগত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: আমি ব্যাবিলনীয়দের কাছে ও ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কাছে এই নগর সমর্পণ করতে চলেছি, তারা তা অধিকার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি কল্দীয়দের হস্তে ও বাবিল-রাজ নবূখদ্রিৎসরের হস্তে এই নগর সমর্পণ করিব, তাহাতে সে তাহা হস্তগত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি কল্দীয়দের হস্তে ও বাবিল-রাজ নবূখদ্নিৎসরের হস্তে এই নগর সমর্পণ করিব, তাহাতে সে তাহা হস্তগত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি এই শহরটা বাবিলীয়দের ও তাদের রাজা নবূখদ্নিৎসরের হাতে তুলে দিতে যাচ্ছি। সে এটা দখল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি এই শহরটা ব্যাবিলনীয়দের ও তাদের বাদশাহ্ বখতে-নাসারের হাতে তুলে দিতে যাচ্ছি। সে এটা দখল করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগরী আমি ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার ও তার সৈন্যবাহিনীর হাতে তুলে দিতে চলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আরো বলেছিলেন, “শীঘ্রই আমি বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে জেরুশালেম দিয়ে দেব| বাবিলের সৈন্যরা জেরুশালেম শহর অধিগ্রহণ করে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি এই শহরটি কলদীয় ও বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে সমর্পণ করব। সে এটি দখল করবে।