Jeremiah 32:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কল্দীয়েরা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা প্রবেশ করে এই নগরে আগুন লাগাবে; এবং আমাকে অসন্তুষ্ট করার জন্য যেসব বাড়ির ছাদে লোকেরা বালের উদ্দেশে ধূপ জ্বালাত ও অন্য দেবতাদের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢেলে দিত, সেসব গৃহসুদ্ধ এই নগর আগুনে পুড়িয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ব্যাবিলনীয়েরা এই নগর আক্রমণ করেছে, তারা ভিতরে প্রবেশ করে এই নগরে আগুন লাগিয়ে দেবে; তারা সেইসব গৃহের সঙ্গে তা অগ্নিদগ্ধ করবে, যেগুলির ছাদের উপরে লোকেরা বায়াল-দেবতার উদ্দেশে ধূপদাহ ও অন্যান্য দেবদেবীর উদ্দেশে পেয়-নৈবেদ্য উৎসর্গ করে আমার ক্রোধের সঞ্চার করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কল্দীয়েরা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, তাহারা প্রবেশ করিয়া এই নগরে আগুন লাগাইবে; এবং আমাকে অসন্তুষ্ট করণার্থে যে সকল গৃহের ছাদে লোকেরা বালের উদ্দেশে ধূপ জ্বালাইত, ও অন্য দেবগণের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢালিয়া দিত, সেই সকল গৃহশুদ্ধ এই নগর আগুনে পোড়াইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কল্দীয়েরা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, তাহারা প্রবেশ করিয়া এই নগরে আগুন লাগাইবে; এবং আমাকে অসন্তুষ্ট করণার্থে যে সকল গৃহের ছাদে লোকেরা বালের উদ্দেশে ধূপ জ্বালাইত, ও অন্য দেবগণের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢালিয়া দিত, সেই সকল গৃহসুদ্ধ এই নগর আগুনে পোড়াইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বাবিলীয়েরা শহরটা আক্রমণ করছে তারা শহরে ঢুকে তাতে আগুন লাগিয়ে দেবে। যে সব বাড়ী-ঘরের ছাদের উপরে লোকেরা বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেব-দেবতার উদ্দেশে ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করে আমাকে অসন্তুষ্ট করেছে তারা সেই সব বাড়ী-ঘর সুদ্ধ শহরটা পুড়িয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ব্যাবিলনীয়রা শহরটা আক্রমণ করছে তারা শহরে ঢুকে তাতে আগুন লাগিয়ে দেবে। যে সব বাড়ী-ঘরের ছাদের উপরে লোকেরা বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেব-দেবীর উদ্দেশে ঢালন-কোরবানী করে আমাকে অসন্তুষ্ট করেছে তারা সেই সব বাড়ী-ঘর সুদ্ধ শহরটা পুড়িয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা এই নগরী অধিকার করে আগুন লাগিয়ে দেবে। আমি প্রচণ্ড রুষ্ট হয়েছি, কারণ এখানকার লোক বাড়ির ছাদে বেলদেবের উদ্দেশে ধূপ জ্বালে, অন্যান্য দেবতাদের উদ্দেশে সুরা নিবেদন করে উপাসনা করে। তাই এই সমস্ত স্থানের ঘর-বাড়িসহ এই নগরী ব্যাবিলনীয়েরা পুড়িয়ে ছারখার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের সৈন্যরা ইতিমধ্যেই আক্রমণ করেছে| তারা জেরুশালেম শহরে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেবে| এই শহরের লোকরা তাদের বাড়িগুলির মাথায় বালের মূর্ত্তিগুলি রেখেছে, তাকে নৈবেদ্য উৎসর্গ করেছে, পূজো করেছে এবং অন্যান্য দেবতাদের পেয় নৈবেদ্য উৎসর্গ করে আমাকে রুদ্ধ করে তুলেছে| বাবিলের সৈন্যরা সেই ইমারত্গুলিকে পুড়িয়ে ছাই করে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কলদীয়েরা এই শহরের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা শহরে আসবে ও আগুন লাগাবে; যে সব বাড়ি ছাদে লোকেরা বাল দেবতার উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেবতার উদ্দেশ্যে পেয় নৈবেদ্য ঢেলে আমাকে অসন্তুষ্ট করে, সেই সব কিছুর সঙ্গে শহরটি পুড়িয়ে দেবে।