Jeremiah 32:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেহেতু এহুদার বাদশাহ্ সিদিকিয় তাঁকে অবরুদ্ধ করেছিলেন, বলেছিলেন, তুমি কেন ভবিষ্যদ্বাণী বলে বলছো, ‘মাবুদ এই কথা বলেন, দেখ, আমি এই নগর ব্যাবিলনের বাদশাহ্র হাতে তুলে দেব এবং সে এটি হস্তগত করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা সিদিকিয় সেই সময় যিরমিয়কে এই কথা বলে বন্দি করেছিলেন, “আপনি যেসব কথা বলে ভাববাণী করেন, সেইরকম কেন করেছেন? আপনি বলেন, ‘সদাপ্রভু এই কথা বলেন, আমি এই নগর ব্যাবিলনের রাজার হাতে সমর্পণ করতে চলেছি, আর সে এই নগর দখল করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেহেতু যিহূদা-রাজ সিদিকিয় তাঁহাকে অবরুদ্ধ করিয়াছিলেন, বলিয়াছিলেন, তুমি কেন ভাববাণী বলিয়া কহিতেছ, ‘সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই নগর বাবিল-রাজের হস্তে সমর্পণ করিব, এবং সে ইহা হস্তগত করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেহেতু যিহূদা-রাজ সিদিকিয় তাঁহাকে অবরুদ্ধ করিয়াছিলেন, বলিয়াছিলেন, তুমি কেন ভাববাণী বলিয়া কহিতেছ, ‘সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই নগর বাবিল-রাজের হস্তে সমর্পণ করিব, এবং সে ইহা হস্তগত করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ যিহূদার রাজা সিদিকিয় এই কথা বলে তাঁকে বন্দী করেছিলেন, “তুমি এই কথা বলে ভবিষ্যদ্বাণী করছ যে, সদাপ্রভু বলছেন, ‘আমি এই শহরকে বাবিলের রাজার হাতে তুলে দিতে যাচ্ছি এবং সে এটা দখল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ এহুদার বাদশাহ্ সিদিকিয় এই কথা বলে তাঁকে বন্দী করেছিলেন, “তুমি এই কথা বলে ভবিষ্যদ্বাণী করছ যে, মাবুদ বলছেন, ‘আমি এই শহরকে ব্যাবিলনের বাদশাহ্র হাতে তুলে দিতে যাচ্ছি এবং সে এটা দখল করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিদিকিয় আমাকে বন্দী করে রেখেছিলেন। আমার বিরুদ্ধে তাঁর অভিযোগ, কেন আমি ঘোষণা করছি প্রভু পরমেশ্বরের এই বাণী, এই নগরীকে আমি ব্যাবিলনরাজের হাতে তুলে দিতে উদ্যত এবং সে অধিকার করবে এই নগরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(যিহূদার রাজা যিরমিয়কে সেখানে কারাবন্দী করে রেখেছিল কারণ সে তার পূর্ব থেকে করা ভাববাণী পছন্দ করত না| যিরমিয় বলেছিল, “প্রভু বলেছেন: ‘আমি শীঘ্রই বাবিলের রাজাকে জেরুশালেম দিয়ে দেব| নবূখদ্রিত্সর এই শহরকে অধিগ্রহণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা সিদিকিয় তাঁকে বন্দী করেছেন এবং বলেছেন, “কেন তুমি ভাববাণী করে বল, সদাপ্রভু বলেন, ‘আমি এই শহরকে বাবিলের রাজার হাতে সমর্পণ করব এবং সে এটা দখল করবে।