Jeremiah 32:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বনি-ইসরাইল ও এহুদার লোকেরা বাল্যকাল থেকে, আমার দৃষ্টিতে যা মন্দ, কেবল তা-ই করে আসছে; বাস্তবিক বনি-ইসরাইল নিজেদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে কেবল অসন্তুষ্ট করেছে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েল ও যিহূদার লোকেরা তাদের যৌবনকাল থেকে অন্য কিছু নয়, কিন্তু আমার দৃষ্টিতে কেবলই মন্দ কাজ করেছে; প্রকৃতপক্ষে, ইস্রায়েলের লোকেরা অন্য কিছু করেনি, কিন্তু তাদের হাত দিয়ে তৈরি জিনিসগুলি দিয়ে আমার ক্রোধ জাগিয়ে তুলেছে, একথা সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-সন্তানগণ ও যিহূদা-সন্তানগণ বাল্যকালাবধি, আমার দৃষ্টিতে যাহা মন্দ, কেবল তাহাই করিয়া আসিতেছে; বাস্তবিক ইস্রায়েল-সন্তানগণ আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে কেবল অসন্তুষ্ট করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল-সন্তানগণ ও যিহূদা-সন্তানগণ বাল্যকালাবধি, আমার দৃষ্টিতে যাহা মন্দ, কেবল তাহাই করিয়া আসিতেছে; বাস্তবিক ইস্রায়েল-সন্তানগণ আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে কেবল অসন্তুষ্ট করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েল ও যিহূদার লোকেরা ছোটকাল থেকে আমার চোখে কেবল মন্দ ছাড়া আর কিছু করে নি; সত্যিই ইস্রায়েলের লোকেরা তাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে কেবল অসন্তুষ্টই করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইল ও এহুদার লোকেরা ছোটকাল থেকে আমার চোখে কেবল খারাপ ছাড়া আর কিছু করে নি; সত্যিই ইসরাইলের লোকেরা তাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে কেবল অসন্তুষ্টই করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল ও যিহুদীয়ার মানুষ জীবনের প্রথম ক্ষণ থেকেই তাদের কদাচরণ দিয়ে আমাকে বিরক্ত ও ক্রুদ্ধ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সবকিছু লক্ষ্য রাখছি| দেখছি যিহূদা ও ইস্রায়েলের লোকরা অসংখ্য পাপ কাজ করে যাচ্ছে| যৌবন থেকেই তারা খারাপ কাজ করে আসছে| তাদের এই কাজই আমাকে রুদ্ধ করে তুলেছে| তারা তাদের নিজেদের হাতে তৈরী মূল্যহীন দেবতাদের পূজো করেছে| সেই কারণে আমি খুব রুদ্ধ হয়েছি|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা ছোটবেলা থেকে আমার চোখে সামনে মন্দ কাজ করেছে; বাস্তবিক ইস্রায়েলের লোকেরা তাদের হাতের কাজের মাধ্যমে আমাকে অসন্তুষ্টই করেছে।” এটা সদাপ্রভুর ঘোষণা।