Jeremiah 32:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এই নগর নির্মিত হবার দিন থেকে আজ পর্যন্ত এটি আমার ক্রোধ ও কোপের কারণ হয়ে আসছে; সেজন্য এখন এটি আমার সম্মুখ থেকে দূর করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন থেকে এই নগরের গোড়াপত্তন হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত এই নগর আমার রোষ ও ক্রোধ এত জাগিয়ে তুলেছে যে, আমি অবশ্যই এই নগরকে আমার দৃষ্টিপথ থেকে অপসারিত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এই নগর নির্ম্মিত হইবার দিন অবধি অদ্য পর্য্যন্ত ইহা আমার ক্রোধের ও কোপের কারণ হইয়া আসিতেছে; তৎপ্রযুক্ত ইহা আমার সম্মুখ হইতে দূরীকৃত হইবার যোগ্য হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এই নগর নির্মিত হইবার দিন অবধি অদ্য পর্যন্ত ইহা আমার ক্রোধের ও কোপের কারণ হইয়া আসিতেছে; তৎপ্রযুক্ত ইহা আমার সম্মুখ হইতে দূরীকৃত হইবার যোগ্য হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন এই শহরটা তৈরী হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত সেটা আমার অসন্তোষ ও ক্রোধ এমনভাবে জাগিয়ে তুলেছে যে, আমার চোখের সামনে থেকে আমি ওটা সরিয়ে দেবই,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন এই শহরটা তৈরী হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত সেটা আমার রাগ ও ক্রোধ এমনভাবে জাগিয়ে তুলেছে যে, আমার চোখের সামনে থেকে আমি ওটা সরিয়ে দেবই,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগরীর পত্তনকাল থেকেই এখানকার মানুষ আমাকে ক্রোধে উন্মত্ত করে তুলেছে। আমি দৃঢ়প্রতিজ্ঞ—একে আমি ধ্বংস করবই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেম নির্মিত হবার সময় থেকে আজ পর্যন্ত সেখানকার লোকরা আমাকে রুদ্ধ করেছে| আমি এতো রুদ্ধ যে আমি আর জেরুশালেমকে সহ্য করতে পারছি না| অতএব ওটাকে আমার চোখের সামনে থেকে আমায় সরাতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কারণ যখন থেকে এই শহরটি গড়ে উঠেছে, এটি আমার রোষ ও ক্রোধের কারণ হয়ে উঠেছে। এটা তখন থেকে আজ পর্যন্ত রয়েছে। এটা আমি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলার যোগ্য হয়ে উঠেছে।