Jeremiah 32:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বনি-ইসরাইল ও এহুদার লোকেরা, অর্থাৎ তারা, তাদের বাদশাহ্রা, কর্মকর্তারা, ইমামেরা, নবীরা, এহুদার লোকেরা ও জেরুশালেম-নিবাসীরা আমাকে অসন্তুষ্ট করার জন্য নানা রকম দুষ্কর্ম করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল ও যিহূদার লোকেরা, তারা নিজেরা, তাদের রাজা ও রাজকর্মচারীরা, তাদের যাজক ও ভাববাদীরা, যিহূদার ও জেরুশালেমের লোকেরা যে সমস্ত অন্যায় করেছে, তার দ্বারা আমার ক্রোধ জাগিয়ে তুলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েল-সন্তানগণ ও যিহূদা-সন্তানগণ, অর্থাৎ তাহারা, তাহাদের রাজগণ, অধ্যক্ষগণ, যাজকগণ, ভাববাদিগণ, যিহূদার লোকেরা ও যিরূশালেম-নিবাসিগণ আমাকে অসন্তুষ্ট করণার্থে নানা প্রকার দুষ্ক্রিয়া করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েল-সন্তানগণ ও যিহূদা-সন্তানগণ, অর্থাৎ তাহারা, তাহাদের রাজগণ, অধ্যক্ষগণ, যাজকগণ, ভাববাদিগণ, যিহূদার লোকেরা ও যিরূশালেম-নিবাসিগণ আমাকে অসন্তুষ্ট করণার্থে নানা প্রকার দুষ্ক্রিয়া করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা, তাদের সব রাজা ও রাজকর্মচারীরা, পুরোহিত ও নবীরা এবং যিহূদা ও যিরূশালেমের লোকেরা তাদের সমস্ত মন্দ কাজের দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ ইসরাইল ও এহুদার লোকেরা, তাদের সব বাদশাহ্ ও রাজকর্মচারীরা, ইমাম ও নবীরা এবং এহুদা ও জেরুজালেমের লোকেরা তাদের সমস্ত খারাপ কাজের দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ রাজ্য, নেতা, পুরোহিত ও নবী নির্বিশেষে জেরুশালেমে ও যিহুদীয়ার মানুষের পাপ অসংখ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জেরুশালেমকে ধ্বংস করব কারণ যিহূদা এবং জেরুশালেমের লোকরা অনেক অসৎ কাজ করেছে| যিহূদা এবং জেরুশালেমের মানুষ, রাজা, নেতৃবৃন্দ, যাজক এবং ভাববাদীরা প্রত্যেকে আমাকে রুদ্ধ করে তুলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা তাদের মন্দ কাজ দিয়ে আমাকে অসন্তুষ্ট করেছে, তারা, তাদের রাজারা, নেতারা, যাজকরা, ভাববাদীরা এবং যিহূদার প্রত্যেকে ও যিরূশালেমের বাসিন্দারা।