Jeremiah 32:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমার প্রতি পিঠ ফিরিয়েছে, মুখ নয়; আমি তাদের শিক্ষা দিলে, খুব ভোরে উঠে শিক্ষা দিলেও, তারা উপদেশ গ্রহণ করার জন্য কান দেয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের পিঠ আমার প্রতি ফিরিয়েছে, তাদের মুখ নয়। যদিও আমি বারবার তাদের উপদেশ দিয়েছি, তারা কিন্তু শোনেনি ও আমার শাসনে সাড়া দেয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমার প্রতি পৃষ্ঠ ফিরাইয়াছে, মুখ নয়; আমি তাহাদিগকে শিক্ষা দিলে, প্রত্যূষে উঠিয়া শিক্ষা দিলেও, তাহারা উপদেশ গ্রহণার্থে কর্ণপাত করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমার প্রতি পৃষ্ঠ ফিরাইয়াছে, মুখ নয়; আমি তাহাদিগকে শিক্ষা দিলে, প্রত্যুষে উঠিয়া শিক্ষা দিলেও, তাহারা উপদেশ গ্রহণার্থে কর্ণপাত করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার দিকে পিঠ ফিরিয়েছে, মুখ নয়; যদিও আমি বারে বারে তাদের শিক্ষা দিয়েছি তবুও তারা আমার শাসন মানে নি, গ্রহণও করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার দিকে পিঠ ফিরিয়েছে, মুখ নয়; যদিও আমি বারে বারে তাদের শিক্ষা দিয়েছি তবুও তারা আমার শাসন মানে নি, গ্রহণও করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে। অবিরাম তাদের আমি শিক্ষা দিয়ে এসেছি, তা সত্ত্বেও আমার কথায় তারা কান দেয়নি, নিজেদের সংশোধনও করেনি তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার কাছে সাহায্যের জন্য ওই লোকদের আসা উচিৎ ছিল| কিন্তু তারা আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল| আমি তাদের বার বার শেখাবার চেষ্টা করেছিলাম| কিন্তু তারা আমার কথা শোনে নি| আমি চেষ্টা করেছি তাদের শুধরে দিতে| কিন্তু তারা আমার কথা শুনতে চায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমার দিকে পিছন ফিরিয়েছে, মুখ নয়; যদিও আমি তাদের শিক্ষা দিতে আগ্রহী হয়েছি। আমি তাদের শিক্ষা দিতে চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ আদেশ গ্রহণ করার জন্য শোনেনি।